• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জাদুকাটায় শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজির ভয়াবহ চিত্র বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন, শিশুস্বাস্থ্যে নতুন আশার আলো বেলকুচিতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কটিয়াদী’র যুবক আলমগীর নিহত বিশ্ব বার্থ ডিফেক্ট ডে উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার

জামালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

Muntu Rahman / ২২৫ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল, বর্ণাঢ্য আনন্দ মিছিল ও স্মৃতিচারণমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের আয়োজনে দিবসটির সূচনা হয় শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলের মধ্য দিয়ে। এতে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

পরে শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে একটি জাগরণী মিছিল উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে ‘জুলাই চেতনা বাংলার প্রেরণা’, ‘বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজ একসাথে’—এই ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিল শেষে অনুষ্ঠিত স্মৃতিচারণমূলক সমাবেশে বক্তব্য রাখেন হাসান আল মাছুম, তোফায়েল আহমেদ, আরিফুল ইসলাম সরকার, সোহেল মিয়া, সাইদুল মুরছালিন, সাদিকুর রহমান স্বাধীন খান, কামাল হোসেন, সৈয়দ দ্বীন ইসলাম স্বপন, রিয়াদ আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কোনো সাধারণ আন্দোলন নয়—এটি এক শ্রেণি-বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জাগরণ। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তধারা আমাদের ভবিষ্যতের পথে আলোর দিশা দেখায়।”

তারা আরও বলেন, “আজকের তরুণদের মধ্যে যে প্রতিবাদী চেতনা জেগে উঠেছে, সেটিই আগামী দিনে একটি সমতার বাংলাদেশ গঠনের ভিত্তি হয়ে উঠবে। রাষ্ট্রের প্রতিটি স্তরে বৈষম্য, দলীয়করণ, অনিয়ম ও বঞ্চনার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।”

ছাত্র সমাজের তরুণ নেতারা জানান, ৫ আগস্টের এই দিনটি কেবল স্মৃতিচারণ নয়; এটি প্রতিবছর পালনের মাধ্যমে সমাজ পরিবর্তনের দীপ্ত শপথ নেওয়ার দিন। এদিনের আত্মত্যাগ এবং প্রতিবাদী চেতনাই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা হয়ে উঠেছে।

অনুষ্ঠান শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় শহীদদের স্মরণে। পরে সকলে ‘বৈষম্যমুক্ত বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD