• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম:
৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী বিহারী ক্যাম্পের রমজানসহ গ্রেফতার দুই প্রাইভেটকার জব্দ যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান মাকে মারধর হুমকি, ছেলের সাত দিন কারাদণ্ড চাঁচড়া রূপদিয়ায় রাস্তা অনুমোদন বটিয়াঘাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, প্রধান অতিথি আমীর এজাজ খান এমপি ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম

জামালগঞ্জে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সালমা নজিরের সমর্থকরা

Montu Rahman / ১৫৫ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মাঠে নেমেছেন সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সাবেক এমপি নজির হোসেনের স্ত্রী ও কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত
কর্মকর্তা সালমা নজিরের সমর্থকরা।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী জামালগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ঘরে ঘরে গিয়ে জনগণের হাতে ৩১ দফার লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা মোফাজ্জল হোসেন হিরা, মনির উদ্দিন, আতাউর রহমান ও আকমল হোসেন শুভাস প্রমুখ। এতে অংশ নেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমর্থকরা বলেন, “দেশকে বাঁচাতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নই এখন সময়ের দাবি।”
তারা জনগণকে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান।

উল্লেখ্য, বিএনপির ঘোষিত ৩১ দফার প্রস্তাবে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনীতির প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।

৩১.১০.২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD