• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে

জামালগঞ্জে ইসলামী আন্দোলনের কর্মী-সমর্থক সম্মেলন অনুষ্ঠিত, উৎসবমুখর পরিবেশে জনসমাগম

Montu Rahman / ৩৫৯ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জের জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কর্মী ও সমর্থক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় জামালগঞ্জ শিক্ষক মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতী তাওহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী, সুনামগঞ্জ-১ আসনের আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এম. সালমান আহমদ সুজন এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান ছোটন।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা আজিজুর রহমান, মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, ধর্মপাশা উপজেলা শাখার সহ-সভাপতি মুফতী জুবায়ের আলম, জামালগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শওকত আলী, জামালগঞ্জ উপজেলা দ্বীনি সংগঠনের সদর হযরত আলী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলী হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরে বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁরা আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুলসংখ্যক কর্মী ও সমর্থকের উপস্থিতিতে মিলনায়তন পরিপূর্ণ হয়ে ওঠে।

০৬.০১.২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD