• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে দাউদকান্দি মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৫১০০ নকল ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার ২ পানির ট্যাংকে নিম্নমানের ইট-পাথর ব্যবহারের অভিযোগ, বাদাঘাটে মানববন্ধন তাহিরপুর বাজারে মাতলামির অভিযোগ, কৃষকদলের দুই নেতা পুলিশের হাতে আটক ট্রেড ইউনিয়নের মাধ্যমে অসহায় শ্রমিকদের আর্থিক ও সামাজিক কাজে আমাদেরকে নিয়োজিত হতে হবে – মাওলানা বোরহান উদ্দিন বন্দরে দেশীয় অস্ত্র ও নগদ অর্থ ডাকাত সরদার মামুনসহ গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জ জেলার সকল থানায় পৃথক অভিযানে মাদকদ্রব্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন অপরাধের ৯৬ জন গ্রেফতার সোনারগাঁও পৌরসভা এলাকায় বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ফুফা গ্রেফতার কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ ১১নং নিজামপুরে বিএনপি নেতা মিজানুর রহমানের সমাবেশ ও সংবাদ সম্মেলন

জলঢাকায় বিএনপির স্মরণ কালের র‍্যালী ও সমাবেশ”সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান

Montu Rahman / ২৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ ইউসুফ খাঁন রংপুর
ব্যুরো সংবাদদাতা:

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক। তিনি বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় আমাদেরকে মানুষের দোরগোড়ায় পৌঁছতে হবে।

নিরাপদ বাংলাদেশ গড়তে সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। তাই সকলের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের সময় আমরা নিরাপদ ছিলাম না। আমাদের সন্তানরা নিরাপদ ছিল না। আমাদের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। পুরো বাংলাদেশকে বন্দিশালা বানানো হয়েছিল। গণতন্ত্র এবং আইনের শাসন না থাকায় এমন হয়েছিল।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি-র নীতি আদর্শ ধারণ করে আমাদের সকলকে এক হয়ে কাজ করে এগিয়ে যেতে হবে। গণতন্ত্র এবং দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণকালের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ করেছে বিএনপি।

এসময় শহরের রাস্তাঘাট থেকে শুরু করে কানায় কোনায় দলের কর্মী সমর্থকরা ছিল চোখে পড়ার মত ভীড়। বুধবার বিকেলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পৃথক পৃথকভাবে র‍্যালী নিয়ে জলঢাকা সরকারি কলেজ মাঠের সমাবেশে মিলিত হয়।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল ও জেলার অন্যতম সদস্য বাচ্চু, আকবর আলী, সৈয়দ আলী, আহমেদ সাঈদ চৌধুরী ডিডু, সাবেক উপজেলা সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, পৌর সভাপতি রশিদুল ইসলাম বাঙালি, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান কোভিদ লেলিন, যুবদলের আহবায়ক হারুন অর রশিদ জোয়ারদার, সাধারণ সম্পাদক শাবনুর রহমান বাবু ও উপজেলা জাসাসের আহবায়ক সুলতান মাহমুদ সহ সমাবেশে বিএনপির জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বিশাল এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD