• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
চারঘাটে বিএনপি কর্মীর ওপর হামলা সিসি ক্যামেরার আওতায় বিশ্বম্ভরপুরের সব ভোটকেন্দ্র সুনামগঞ্জ-৪ আসনে সুষ্ঠু নির্বাচনে প্রশাসনের কঠোর প্রস্তুতি। গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন বিভাগীয় কমিশনার বদলগাছীতে পেট্টোল বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকা বাসী আতংকিত চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫, সিপিসি-১ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত রাজশাহী গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

চারঘাটে বিএনপি কর্মীর ওপর হামলা

Muntu Rahman / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ গোলাম কিবরিয়া

রাজশাহীর জেলা প্রতিনিধি

 

রাজশাহীর চারঘাটে হেলমেট পরিহিত দুর্বৃত্তদের হামলায় বিরাজ আলী (৪৫) নামের বিএনপির এক সক্রিয় কর্মী গুরুতর জখম হয়েছেন । বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে । আহত বিরাজ আলী ওই এলাকার আমিরুদ্দিনের ছেলে এবং পেশায় একজন সার ও কীটনাশক ব্যবসায়ী ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিরাজ আলী আড়ানী বাজার থেকে কাজ শেষে মোটরসাইকেলে করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন । রামচন্দ্রপুর বাজারের কাছাকাছি পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই হেলমেটধারী ব্যক্তি তাঁর গতিরোধ করে এবং তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে । রিয়াজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান । সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক ।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । তিনি আরও বলেন, “হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ পুলিশের বিভিন্ন টিম মাঠে কাজ করছে । তবে এখন পর্যন্ত এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD