• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

Muntu Rahman / ১৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

সারা দেশের মত অনাবৃষ্টি ও দাপদাহে পুড়ছে রাজশাহী বিভাগের ছোট্ট একটি জেলা চাঁপাই নবাবগঞ্জ। বৃষ্টির পানির অভাবে মাঠ-ঘাট ফেটে চৌচির অবস্থায় আমের রাজধানী খ্যাত চাঁপাই নবাবগঞ্জের আমের গুটি ঝড়ে পড়তে দেখা যাচ্ছে।

গতকাল বুধবার (২৪ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তবর্তী এলাকার স্থানীয় তরুণ যুব সমাজের আয়োজনে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বৃষ্টির পানি চেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য চেয়ে চাঁপাইনবাবগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে সহস্রাধিক মানুষ। নামাজ শেষে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য মহান আল্লাহপাকের রহমত কামনা করে দোয়া করা হয়। হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষকসহ শাহবাজপুর এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

নামাজে অংশ নেয়া মুসল্লি মনিরুল তরিকুল ইসলাম বলেন, গত দুই সপ্তাহ থেকে তীব্র দাবদাহ বইছে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষজন। এছাড়াও আমের গুটির জন্য মারাত্মক ভয়ংকর এই আবহাওয়া। এই মুহূর্তে বৃষ্টির পানির ভীষণ দরকার। তাই মহান সৃষ্টিকর্তার নিকট বৃষ্টির পানি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় ও মোনাজাত করেছেন তিনি।

মাওলানার হুমায়ুন কবিরের ইমামতিতে ইস্তিসকার দুই রাকাত নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে সৃষ্টিকর্তার দরবারে দুহাত তুলে মোনাজাত পরিচালনা করেন তিনি। সেইসঙ্গে দেশ ও জাতির মঙ্গল কামনা ও সকল মুসলমানদের জন্য দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD