• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

চাঁপাইনবাবগঞ্জে ৮ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

Muntu Rahman / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

শিবগঞ্জ উপজেলার তারাপুর- মোন্না পাড়ার মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে চোরাই ৮ টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। সোমবার (১১ আগস্ট) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে মোটরসাইকেল চুরি ও বিক্রির সঙ্গে জড়িত রাহাত আলী নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রাহাত দাদনচক আরাজী-চৌকা গ্রামের শামীম উদ্দীনের ছেলে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই পুলিশ মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ৮ টি বিভিন্ন কোম্পানী ও মডেলের মোটরসাইকেল উদ্ধার করে। তবে পুলিশ মোহাম্মদ আলীকে আটক করতে পারেনি।

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, গত ২৭ জুলাই গোমস্তাপুর উপজেলার শুক্রাবাড়ীতে জনতার হাতে আটক হন দুই মোটরসাইকেল চোর।


এরা হলেন- দাদনচক আদিনা কলেজপাড়ার জালাল উদ্দীনের ছেলে সোহেল রানা (২৩) ও বাবুর ছেলে মোঃ শিহাব (২১)। পরে পুলিশ তাদের একটি মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে তোলে এবং রিমাণ্ডে নেয়। রিমাণ্ডে সোহেল ও শিহাবের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাহাতকে গ্রেপ্তার করে। পরবর্তীতে রাহাতের দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আলীর বাড়ি থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। তারা চারজনই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD