• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

Montu Rahman / ২৩৬ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে ডুবে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৯ এপ্রিল সোমবার শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম বালুটুঙ্গি এলাকায় মহানন্দা নদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বালুটঙ্গি গ্রামের আলমঙ্গীরের মেয়ে, সুমাইয়া (৮) ও রাসেল আলীর ছেলে শাকিল (৯) দুই জনই ব্রাহ্মণ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এর দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকাল এগারোটায় মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় দুই জন। পরে খোঁজাখুঁজি করে না পেলে তাদের মা-বাবাকে জানায়। পরিবারের সদস্যরা ঘটনাটি জানার পরে নদীতে ছুটে যান। বেলা ১২ টার দিকে স্থানীয় মাঝি ও জেলেরা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সোমবার মহানন্দা নদীর বালুটঙ্গী গ্রামে স্কুল থেকে ফিরে এক সঙ্গে গোসলে যায় সুমাইয়া ও শাকিল। এ সময় স্রোতে তলিয়ে যায় তারা। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD