• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ ভরি স্বর্ণ’সহ নগদ টাকা উদ্ধার’ ১ কারবারি গ্রেফতার

Montu Rahman / ৪০১ Time View
Update : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ ভরি স্বর্ণ’সহ নগদ টাকা উদ্ধার’ ১ কারবারি গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে এবার ৪৪ ভরি স্বর্ণ সহ একজনকে আটক করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। গতকাল বৃহষ্পতিবার (১২ অক্টোবর) ২০২৩ ইং সন্ধ্যায় স্বর্ণগুলো জব্দ করা হলেও পরদিন আজ শুত্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বিজিবি। আটক ওই ব্যক্তি ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মৃত লোকমান আলীর ছেলে মোঃ আব্দুর রাহিম (৩০)।

এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অদিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যম কর্মীদের জানান, গোপন তথ্যের ভিত্তিত্বে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ ও বাংলাদেশী ১৮ হাজার আটশত পঁচানব্বই টাকা’সহ রহিম কে আটক করে। উদ্ধার হওয়া সোনার মূল্য ৪৩ লক্ষ ৪৮ হাজার ৭৮৪ টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়েরের মাধ্যমে চোরাকারবারীকে থানায় সোপর্দ করা হয় এবং জব্দকৃত স্বর্ণ ও টাকা ট্রেজারীতে জমা হয়। এর আগে বৃহষ্পতিবার একই ব্যাটালিয়ন একই সীমান্তে একটি বিদেশী আগ্নেয়াস্ত্র ও হাঁসুয়া সহ একজনকে আটক করে।

RUHUL AMIN, DHAKA-13/10/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD