• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া ও চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ভেড়ামারায় বিসমিল্লাহ ফার্নিচার’র গোডাউন ঘর ভাংচুর ও লুটপাট। থানায় লিখিত অভিযোগ দায়ের ব্যানার-লিফলেটে নিজেকে ‘অধ্যাপক’ দাবি জামায়াত প্রার্থীর, বাস্তবে সহকারী অধ্যাপক কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর নির্বাচনী জনসভায় হাজারো মানুষের ঢল,, কালিয়াকৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক নিহত মান্দায় জামায়াত প্রার্থী আব্দুর রাকিবের উন্নয়ন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি

গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ

Muntu Rahman / ১৬ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে র‌্যাব-৫ সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার পিস্তুল, ৫ রাউন্ড কার্তুজ, ২টি ম্যাগাজিন এবং ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় এ অভিযান চালায়। ৮ ফেব্রুয়ারি রোববার র‌্যাব-৫, সিপিসি-১ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জাননো হয়। জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় রহনপুর-আড্ডাগামী রাস্তার পাশে নিউ রফিক অটো রাইসমিলের কাছে একটি আমগাছের ঝোপের ভেতর সন্দেহভাজন একটি প্লাস্টিকের বস্তা পড়ে আছে। এ তথ্য পাওয়ার পর রাত ১০টার দিকে র‌্যাব-৫, সিপিসির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা রঙের বস্তা উদ্ধার করে। পরে বস্তা থেকে ২টি তলোয়ার, ১টি রাম দা, ১টি স্টিলের বল্লম, ২টি চাইনিজ কুড়াল, ১টি ডেগার, ১টি ওয়ান শুটার পিস্তল, ২টি ম্যাগজিনসহ ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্রসমূহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতা করার পরিকল্পনায় অস্থিরতা দুষ্কৃতিকারীরা এসব অস্ত্র মজুত করেছিল। সঠিক সময়ে অভিযান পরিচালনার ফলে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা নাশকতার পরিকল্পনা নস্যাৎ সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD