• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

গোবিন্দগঞ্জে র‍্যাবের অভিযানে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার : ৩ জন গ্রেফতার

Montu Rahman / ৩৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি,

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‍্যাব-১৩ এর অভিযানে ৩৭ কেজি ওজনের কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় তিনজনকে গ্রেফতার করে র‍্যাব সদস্যরা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দিনাজপুর সিটিসি র‍্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় তারা প্রাচীন নিদর্শন হিসেবে উল্লেখযোগ্য ৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলেন— কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে পরীক্ষা করে প্রাথমিকভাবে ‘আলস কষ্টি পাথরের মূর্তি’ হিসেবে শনাক্ত করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD