• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

গোবিন্দগঞ্জে বিপুল পরিমান টাকা সীম কার্ড, মাদক ও হ্যাকিং ডিভাইস সহ ২ চিহ্নিত হ্যাকার গ্রেফতার

Muntu Rahman / ২৮৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

গাইবান্ধা প্রতিনিধি ::

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে বিপুল পরিমাণ টাকা, সীম কার্ড, মাদক ও হ্যাকিংয়ের বিভিন্ন ডিভাইস চিহ্নিত দুই হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

সোমবার মধ্য রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ওই গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতরা হলো- বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের ছেলে হ্যাকার মাসুম বিল্যাহ (২৫) ও একই গ্রামের নেছাম উদ্দিনের ছেলে বুলু মিয়া (৫০)।

তারা দীর্ঘদীন থেকে হ্যাকিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে, অসহায় দরিদ্র পরিবারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের অ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিল।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সেনাবাহিনীর একটি টিম ও থানা পুলিশের একটি টিম যৌথ অভিযান শুরু করে মঙ্গলবার সকাল এ পর্যন্ত এ অভিযান চালায়। অভিযানে হ্যাকার মাসুম বিল্যাহ ও বুলু মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১১ লাখ, ৪ হাজার, ৪৯২ টাকা ২২৫৪টি সীম কার্ড, সিসি ক্যামেরা, ২টি হার্ড ডিক্স, ৭টি মোবাইল ফোন, টাকা গোননা মেশিন, ১৯ পিস ইয়াবা, বিভিন্ন হ্যাকিং ডিভাইস উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে মাদক ও প্রতারনা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD