• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

গোবিন্দগঞ্জে অপহরণ মামলায় নিরীহ যুবক আনারুল মন্ডলের অব্যাহতির দাবি

Montu Rahman / ২১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক নাবালিকা স্কুলছাত্রী অপহরণ মামলায় মিথ্যাভাবে ফেঁসে গেছেন বলে অভিযোগ উঠেছে মোঃ আনারুল মন্ডল (২৪) নামে এক দিনমজুর। এলাকাবাসী ও পরিবার দাবি করেছেন, তিনি সহজ-সরলভাবে দিনমজুরির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন; অথচ স্থানীয় একটি কুচক্রী মহল পূর্ব শত্রুতার জেরে তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়িয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ৩১ জুলাই সকাল ৯টা ৪৫ মিনিটে বাসুদেবপুর চন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্নিষা সরকার (১৩) বিদ্যালয়ে যাওয়ার পথে ১নং আসামী হাসান মন্ডল ও তার সহযোগীরা জোরপূর্বক অপহরণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বিনয় কুমার সরকার বাদী হয়ে ৮ আগস্ট গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা করেন (মামলা নং ১৮/৩৬৭, জি আর নং ৩৬৭/২০২৫)।

এলাকাবাসীর দাবি, হাসান মন্ডল ও অন্নিষা সরকারের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু পূর্বের একটি মামলায় আনারুলের পিতা ছবদের আলীকে মিথ্যাভাবে আসামি করা হলেও তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় অব্যাহতি পান। সেই আক্রোশে একই চক্র এবার আনারুল মন্ডলকে অপহরণ মামলায় ফাঁসিয়েছে।

গোবিন্দগঞ্জ থানার এসআই হারুন অর রশিদ জানান, আনারুল মন্ডলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনা ছড়িয়েছে। আনারুলের পরিবার ও এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD