• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

গোপালগঞ্জে বেকারীর কারখানা থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার

Zakir Hossain Mithun / ৪৮৯ Time View
Update : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

গোপালগঞ্জে বেকারীর কারখানা থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেকারীর কারখানা থেকে বাচ্চু মোল্লা (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার ভোরে উপজেলার কয়খা গ্রামের বিসমিল্লাহ বেকারীর কারখানার রান্না ঘর থেকে কোটালীপাড়া থানা পুলিশ বাচ্চু মোল্লার লাশ উদ্ধার করে। বাচ্চু মোল্লা কয়খা গ্রামের জহর মোল্লার ছেলে ও ৩ সন্তানের জনক।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বাচ্চু মোল্লা বের হয়ে যায় বলে জানিয়েছেন তার স্ত্রী সম্পা বেগম।
তিনি বলেন, আমার স্বামীর মাঝবাড়ি গ্রামের এক নারীর সাথে পরকীয়া প্রেম ছিল। ওই নারীর স্বামী আমার স্বামীকে হত্যা করেছে বলে আমার ধারণা। আমি সঠিক তদন্তের মাধ্যমে আমার স্বামী হত্যার বিচার চাই।

কোটালীপাড়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, স্থানীয় লোকমারফতে আমরা খবর পেয়ে বাচ্চু মোল্লার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করি। এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট পাওয়ার পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। আর এই রির্পোট পাওয়ার পরেই আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD