• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে গুলি করে হত্যা ১ জন গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা বৃহত্তর কুষ্টিয়া থেকে বিএনপির একমাত্র এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাকে মন্ত্রী হিসাবে চাই এলাকাবাসী সীতাকুন্ডবাসী বিজয়ী আসলাম চৌধুরী এফসিএ কে মন্ত্রিসভায় দেখতে চায় গাইবান্ধা-৪ আসন নির্বাচনের ফলাফল স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন রাজশাহীতে জানানত হারালেন ২০ জন প্রার্থী চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণে দুজন নিহত আহত তিন আজ পহেলা ফাল্গুন! ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত সাদেকপুর উচারগাঁওয়ে পীর কলিম শাহ (রহ.)-এর ১০৫তম বার্ষিক উরস মোবারক আজ কিশোরগঞ্জ-২আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এড.মোঃ জালাল উদ্দিনকে কিশোরগঞ্জ ইকোনমিকস জোনের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়

গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা

Muntu Rahman / ২২ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুর -১ আসনে নির্বাচনে ধানের শীষে মজিবুর রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করায় গাজীপুর -১ আসনের ভোটারদের সংবর্ধনা, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শনিবার বিকালে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় বিজয় মঞ্চে ওই সংবর্ধনা দেওয়া হয়।
কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও গাজীপুর -১ আসনে নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়ক মোঃ হুমায়ুন কবির খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনে ধানের শীষের নব নির্বাচিত এমপি মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ , পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ সহ গাজীপুর -১ আসনের সর্বস্তরের ভোটারগণ।
মোঃ মজিবুর রহমান বলেন, গাজীপুর -১ আসনে যারা তারেক রহমানকে হারিয়ে দিতে চেয়েছে, যারা গাজীপুর -১ আসনে খালেদা জিয়াকে হারিয়ে দিতে চেয়েছে, তারা গাজীপুর -১ আসনে বিএনপির পরিবারকে হারিয়ে দিতে চেয়েছে তাদের বিরুদ্ধে যদি কথা না বলি তাহলে বড় মীরজাফর হয়ে যাবো। মৃত্যুর মুখোমুখি হয়েছি বহুবার, আমার সুস্পষ্ট বক্তব্য নির্বাচনের ক্যাম্পে দিয়েছিলাম, ভোট বাড়ল কি কমলো সেদিকে খেয়াল করি নাই, সেইদিনই সর্তক করেছিলাম এখনো পর্যন্ত সময় আছে তারেক রহমানকে প্রধান মন্ত্রী বানানোর পথে বাধা হয়ে দাঁড়াবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD