• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মহিপুরে মানববন্ধন। 

Montu Rahman / ২৫৪ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

 মিজানুর রহমান রিপন: কলাপাড়া (পটুয়াখালী)।

 

গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজের পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য নৃশংসভাবে কুপিয়ে হত্যা এবং জড়িতদের শাস্তির দাবীতে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগষ্ট)সকাল ১১টায় মহিপুর থানার সকল সাংবাদিক বৃন্দের আয়োজনে মহিপুর চৌরাস্তায় (ব্রিজের উপরে) ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

এ মানববন্ধনে মহিপুরের সাংবাদিকদের সহিত সংহতি প্রকাশ করে মহিপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার অংশ গ্রহণ করেন।
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে এ মানববন্ধনে বক্তব্য রাখেন মহিপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার, সাংবাদিক মিজানুর রহমান রিপন (দৈনিক দেশের ডাক ও দৈনিক রূপবানী), সাংবাদিক মো. ইউসুফ আকন ফিরোজ(দৈনিক কলমের কন্ঠ), সাংবাদিক আব্মাদুল্লাহ মানিক(দৈনিক সময়ের খবর), সাংবাদিক সাইফুল ইসলাম সাগর(দৈনিক সকাল) ।

এ মানববন্ধন ও প্রতিবাদ সভা টি সঞ্চালনায় ছিলেন মোঃ জহিরুল ইসলাম রিপন মুসল্লী(দৈনিক দক্ষিণ অঞ্চল) ।

এছারাও মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন হাওলাদার(দৈনিক দক্ষিণের কাগজ), মো: মুন্সি ইউসুফ(দৈনিক বাংলাদেশ সমাচার), রাকিব জমাদ্দার(দৈনিক বাংলার কন্ঠস্বর) মোঃ সোহাগ হাওলাদার(মর্নিং পোস্ট), রহিম সিকদার(দৈনিক মাতৃজগত),আ:গনী আকন(বাংলা এ্যাফেয়ার্স), আল আমিন(মানুষের কল্যাণে)সহ মহিপুর থানার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন ৭ আগষ্ট গাজীপুরে মসজিদ মার্কেটে সন্ত্রাসীরা একটি হ্যানিট্রাপ কে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়োজিত ছিলেন। তখন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের ষ্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন উহার ভিডিও চিত্র ধারণ করেছিলেন বিধায় কেটু মিজান সহ অন্যান্য সন্ত্রাসীরা তাকে দৌড়ে গিয়ে প্রকাশ্য দিবালোকে সকলের সামনে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে হত্যা নিশ্চিত করেন।

এছাড়াও বক্তারা বলেন,দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সন্ত্রাসীদের দ্বারা বহু সাংবাদিক হত্যা, নির্যাতনের শিকার হচ্ছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে অনেক সাংবাদিক আহত, লাঞ্চিত,হত্যা, নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু আজ পর্যন্ত তার কোনো সুবিচার করা হয় নি। বর্তমান সরকার গণমাধ্যমের কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে না পারলে এভাবে প্রতিনিয়ত সংবাদকর্মীরা হত্যা ও নির্যাতনের শিকার হবে।তাই তুহিন হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের শুধু গ্রেফতার করলেই হবেনা। সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাসি কার্যকর করতে পারলে সাংবাদিক সমাজের সুরক্ষা ও নিরাপত্তা অনেকাংশে লাঘব হবে।

সারা দেশে বিভিন্ন যায়গায় সাংবাদিকদের আহত,লাঞ্চিত করা হয়েছে এবং সাগর রুনী ও কুয়াকাটায় বাংলাভিশন এর সাংবাদিক মিরন এর উপর হত্যার উদ্দেশ্যে হামলা কারীদের দ্রুত বিচার দাবী করেন। মানববন্ধনে বক্তারা অন্তবর্তী কালীন সরকারের কাছে  দ্রুত সময়ের মধ্যে এই সন্ত্রাসী /খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ ফাঁসি এবং সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD