• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

গাইবান্ধা সদর ১৯ কেজি গাঁজাসহ মাদক সম্রাট গ্রেফতার

Montu Rahman / ১৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মোঃ মিজানুর রহমান মিলন

প্রতিবেদক গাইবান্ধা গাইবান্ধা।
‎
‎গাইবান্ধা সদর বুধবার, ১৫ অক্টোবর ২০২৫:
‎গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই (মিয়া পাড়া বাধের মাথা) এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে মাদকসম্রাট কে আটক করা হয়।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধা সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর-গাইবান্ধা পাকা সড়কের পাশের মো. দেলোয়ার হোসেনের মুদি দোকানের সামনে পশ্চিম পাশে বগুড়াগামী একটি মোটরসাইকেলের পেছনে বাধা প্লাস্টিকের বস্তা থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে মটর সাইকেল বাইক জব্দসহ এক মাদক সম্রাট কে হাতেনাতে আটক করা হয়।
‎
‎অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. এনামুল হক। তিনি বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গাইবান্ধা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
‎
‎জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গাইবান্ধায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক সম্রাটদেরকে নির্মূল করা না হলে যুবসমাজের মধ্যে পড়ে যাবে, অনেকের হতাশা প্রকাশ করে বলেন, আজ আমাদের পূর্বের ছেলেমেয়েরা মাদকে আসক্ত হওয়ার কারণে বিভিন্ন জর্জরিত অবস্থার মধ্যেও পড়েছি, অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জানান, যত দ্রুত সম্ভব মাদক নির্মূল করা হবে, এবং এ অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD