• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

Montu Rahman / ৪৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার দুবলাগাড়ী এলাকায় মেসার্স দিলারা রিফুয়েলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশনের সামনে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন গাইবান্ধা পৌরসভার গোডাউন রোড, কাঠপট্টি এলাকার বাসিন্দা বিকাশ বাঁসফোর (২০), পিতা মৃত কার্তিক বাঁসফোর এবং মো. আকাশ (২০), পিতা মো. হায়দার মিয়া।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মোস্তফা জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জগামী একটি নম্বরবিহীন সিএনজিতে তল্লাশি চালানো হয়। পেছনের সিটের নিচে রাখা একটি পাটের বস্তা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় পলাশবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পরিদর্শক মোস্তফা জামান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে গাইবান্ধা জেলায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক শুধু একজন নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD