• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
জাদুকাটায় শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজির ভয়াবহ চিত্র বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন, শিশুস্বাস্থ্যে নতুন আশার আলো বেলকুচিতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কটিয়াদী’র যুবক আলমগীর নিহত বিশ্ব বার্থ ডিফেক্ট ডে উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার

গাইবান্ধায় বৃক্ষমেলা ২০২৫ উদ্বোধন

Muntu Rahman / ২৬৯ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি
এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫। সোমবার (১১ আগস্ট) সকালে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন, গাইবান্ধার যৌথ আয়োজনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা, উপপরিচালক (বন বিভাগ) মোঃ খোরশেদ আলম, বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, এবং এ.কে.এম. হেদায়েতুল ইসলাম।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিকল্পিত বনায়ন অপরিহার্য। এজন্য প্রতিটি নাগরিককে বেশি করে গাছ লাগাতে হবে এবং লাগানো গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নার্সারি ও কৃষকরা অংশ নিয়েছেন। এখানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি হচ্ছে। স্বল্পমূল্যে চারা কিনতে পেরে ক্রেতারা উৎসাহিত হচ্ছেন। এছাড়া পরিবেশ ও বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃক্ষমেলা এক সপ্তাহব্যাপী চলবে এবং প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের মেলা পরিবেশবান্ধব চিন্তাধারার প্রসার ঘটাবে এবং সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD