• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

“গণমাধ্যম ও রাজনীতির অবদান” জনসার্থে উন্নয়নের সাফল্য ,

Muntu Rahman / ২৬১ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ

সারাদেশের ন্যায় বেলকুচি উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোর সমাজ ব্যাবস্থায় জনগণের প্রত্যাশার প্রতিফলন লক্ষনীয় যাহা গণমাধ্যম ও রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের দ্বারা সামাজিক অবদানে কতটুকু মূল্যায়ন হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে। তাহা বিষদ ভাবে গণমাধ্যমে প্রকাশ করা প্রয়োজন। শুধুমাত্র এলকার স্বচিত্রের দৃশ্যায়ন উন্নয়ন ভাবনা, সঠিক পরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়া পরিবেশ সম্মত  কর্ম কতটুকু জনমনে আস্থা অর্জন করেছে তাহা কর্ম এবং কর্মের প্রতিদান দেখলেই বোঝা যায়। বেলকুচি উপজেলার তাঁত শিল্প সমৃদ্ধ বাণিজ্যিক এলাকা স্হানীয় বাসিন্দা ছাড়াও হাজার হাজার  মানুষ   বিভিন্ন এলাকা হতে এসে এঅঞ্চলে  কর্মসংস্থান পেয়ে জীবন জীবিকা চালাচ্ছে। এ তাঁত শিল্পের মাধ্যমে এ অঞ্চলটি  আলাদাভাবে পরিচিতি লাভ করেছে  সারাদেশের মাঝে বহির বিশ্বে রয়েছে  এই এলাকার উৎপাদিত পর্নের সুনাম । কিন্তু অত্যন্ত অবহেলিত  ও হতাশা গ্রস্থ এই এলাকার  দরিদ্র মানুষগুলো। যুগ যুগ ধরে তাঁত শিল্পে শ্রমিক হিসেবে কাজ করে অবশেষে বৃদ্ধ বয়সে পরিবার পরিজন নিয়ে একেবারে নিঃস্ব হয়েছে  অধিকাংশ তাঁত শ্রমিক পরিবার। অভাবের তারনায় অনেকেই ভিটে বাড়ি বিক্রর করে আয় রোজগারের জন্য  ছেলে সন্তানদের অন্য পেশায় দিয়েছেন বাদ্য হয়ে। ঋণ  দেনা দেনা করে অনেকেই পারি দিয়েছেন বিদেশে কেউ বা আবার হারিয়েছেন স্ত্রী  সন্তানকে । এলাকা জুড়ে দেখা যায় তাঁত শিল্পের সাথে জড়িত শ্রমিকদের বেহাল দশা। প্রত্যেক পরিবারের  দুর্ভোগের গল্পগুলো নিরব দুর্ভিক্ষের  হাতছানি দিয়ে  মৃত্যুর করাল গ্রাসে  নিমজ্জিত করছে। হাতে গোনা কিছু তাঁত মালিক অনেক কৌশলে ব্যাংক ঋণ  ও রাজনীতির ছত্রু  ছায়ায়  সুবিধা নিয়ে কোটি প্রতি হয়েছে। এরাই আবার এঅঞ্চলের  রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের নিজ স্বার্থে আর্থিক সহযোগিতা দিয়ে  ভবিষ্যৎ পথ প্রশস্ত  করছে । ঘুরে ফিরে এক শ্রেনী সুবিধাবাদী ব্যক্তিরা সরকারের দেওয়া সকল সুবিধা ভেগ করছে নিরবে রাজনীতির ছায়াতলে। যারদরুন এ অঞ্চলের  তাঁত শিল্প বানিজ্য, উন্নয়নে কাঙ্খিত  লক্ষ্যমাত্রার সুফল কিছু ব্যক্তিদের হাতে জিম্মি হয়ে পড়েছে । যখন যে সরকার আসে সেখানেই এইসব ব্যক্তিরা সর্ব আগে  সুবিধা পেয়ে থাকে অনৈতিক অর্থের বিনিময়ে।
এ অঞ্চলের  অসহায় মানুষের ভাগ্য  পরিবর্তন যুগ যুগ ধরে ঘূর্ণায়মান  অবস্থায় আছে কিছু  অসৎ ব্যবসায়ি সুবিধাবাদি ব্যক্তিদের হাতে।

এ বিষয়ে, উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশনের অনুসন্ধান টিমের সদস্যদের তথ্যে উঠে আসে এ শিল্পের নানা অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বানিজ্যের মাধ্যমে এ শিল্পের সকল উন্নয়ন রাজনীতির ছত্রছায়ায় কিছু অসৎ ব্যাক্তিদের হাতে রক্ষিত। যাহা যুগ যুগ ধরে একই পন্থায়  চলমান হয়ে আছে। এর নেপথ্যের  ব্যক্তিদের মুখোশ উন্মোচন করা  কষ্টসাধ্য কাজ। এদের রয়েছে প্রশাসনের মাঝে অসৎ ব্যক্তিদের সিন্ডিকেট। রাজনীতির নেপথ্যে  রয়েছে গোপন লিয়াজো, সমিতি ভিত্তিক পেশি শক্তি, আর্থিক সহায়তায় ঝুকি মুক্তির পথ খোলা রাখা, মালিক পক্ষের ইচ্ছেমতো তা়ঁত শিল্পের শ্রমিকদের প্ররিচালনা করা, প্রতিবাদ কারীদের শনাক্ত করে বিভিন্নভাবে নাজেহাল করা। বাস্তবিক অর্থে শ্রমিকদের জীবন বিপর্ণর এক শিল্পের নাম  তাঁত শিল্প যাহা কোন কাল্পনিক  গল্প কাহিনী নয় সচিত্র এক  দৃশ্যায়ন অনুভূতি । সচেতন বিবেকবান ব্যক্তিদের জন্য অনুসরণীয়। বাস্তবিকভাবে এ অঞ্চলের  মানুষের তাঁত শিল্পের মাধ্যমে  কতটুকু  উন্নয়ন সাধিত হয়েছে  জরিপ করা সময়ের দাবী।  প্রাথমিকদের অবস্থান  এবং তাঁত মালিকদের অর্থনৈতিক পরিবর্তন গোপন এবং প্রকাশ্যে স্থাবর  ও অস্থাবর  সম্প্রতির  প্রকৃতি অবস্থান  যাচাই করে দেখা প্রয়োজন যা সরকারের রাজস্ব খাতে  সহায়তা পাবে । জনসার্থে এলাকাবাসীর দাবী বৈষম্য দূর করে শ্রমিকদের ন্যায্য মজুরি  দেওয়া , ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা স্থির  করা, মানবিক বিষয় মূল্যায়ন করা, বয়স্ক বা অসুস্থ শ্রমিকদের সহায়তা করা সহ দলমত নির্বিশেষে  এ শিল্পের  মাধ্যমে ব্যক্তিগত উন্নয়নের চেয়ে দেশের সার্বিক উন্নয়নে ও কল্যাণে সকলকে আত্মনিয়োগ নিয়োগ করার জন্য  বিশেষ ভাবে অগ্রণী ভূমিকা পালন করা প্রয়োজন ।

এ বিষয়ে গণমাধ্যম ব্যক্তিদের নিজ সুবিধা প্রাপ্তির চেয়ে জনস্বার্থে  দৃষ্টি আকৃষ্ট করার জন্য  বৈষম্য দুর করা, দুর্নীতি দুর করা, সঠিক পরিকল্পনা প্রনায়নে সহয়তা করা সুবিধাবাদিদের মুখোশ উন্মোচন করা  রাজনীতির ছত্রছায়ায় সিন্ডিকেট করে কোটি পতি হওয়া ব্যক্তিদের চিহ্নিত করে এ অঞ্চলের দরিদ্র মানুষের কল্যাণে সকল উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নে জনসার্থে গণমাধ্যমে প্রচার করার ব্যবস্থা করা প্রয়োজন।

এলাকার ভুক্তভোগী কিছু  তাঁত শ্রমিক জানান, গণমাধ্যম কর্মী এবং রাজনীতিতে যুক্ত সচেতন ব্যক্তিদের সমন্বয়ে  এ তাঁত  শিল্প খাতে  সরকারের দেওয়া সহায়তা সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যাবহার করে মানবিক উদ্যোক্তাদের নিয়ে  নতুনভাবে উন্নয়ন পরিকল্পনা প্রণায়ন করা প্রয়োজন । যুগ যুগ ধরে এ শিল্প খাতের অর্থ লুটপাট করা ব্যক্তিদের এবং  সুবিধাবাদিদের তালিকায় নাম চিহৃিত করা সময়ের দাবী।
এছাড়া এ শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসিনতা এক ভয়াবহ ধ্বংসের  দিকে নিয়ে যাচ্ছে।  যাহা ব্যাপকভাবে জনসার্থে গণমাধ্যমে ও রাজনীতির মঞ্চে উপস্থাপন ও দিকনির্দেশনামূলক  আলোকপাত করা এবং শৃংখল স্থায়ী টেকসই  উন্নয়নে  তা়ত শিল্পকে সমৃদ্ধি  করার জন্য এলাকার সর্বস্তরের মানবিক ব্যক্তিদের  এগিয়ে আসার প্রত্যাশা করছে এ প্রতিবেদক।

২২/০৯/২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD