• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান বক্তাদের নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নওগাঁ জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ডাক্তার মোখতার আহমদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ নং বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার শুভেচ্ছা চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী

খালেদা জিয়াই প্রথম নারীদের শতভাগ শিক্ষিত করার উদ্যোগ নেন লতাচাপলী মহিলা দলের কর্মী সভায়- এবিএম মোশাররফ হোসেন।।

Muntu Rahman / ১৫৩ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান রিপন:কলাপাড়া(পটুয়াখালী)।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মহিপুর থানাধীন ৭ নম্বর লতাচাপলী ইউনিয়নের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি)বিকাল ৩.০০ টার সময় আলীপুরে লতাচাপলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান’র সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী – ৪ আসনের ধানের শীষের প্রার্থী জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ,কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি আ:আজিজ মুসুল্লী,সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, থানা বিএনপি’র সহ সভাপতি জহিরুল ইসলাম, গফুর হাওলাদার,সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার,মহিপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান হাওলাদার,লতাচাপলী ইউনিয়ন যুবদল সভাপতি মিজানুর রহমান হাওলাদার,থানা মহিলা বিষয়ক সম্পাদক হেলেন কিলার বিউটি,মহিলা দল নেত্রী রহিমা আক্তার রুপা,নাজমা আক্তার, শিরিন আক্তার, ইরানী বেগম ও শিরিন বেগম সহ মহিপুর থানা ও লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মাওলানা মোঃ আবু হানিফ।

এ সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, দক্ষিণ বাংলায় সর্বপ্রথম উন্নয়নের ছোঁয়া দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারীদের শতভাগ শিক্ষিত করার উদ্যোগ নেন এবং নারীদের জন্য ডিফেন্সসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে সর্বপ্রথম ৫০ লাখ নারী পরিবার কে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং পর্যায়ক্রমে দেশের সকল নারী পরিবারদের এ কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যাতে তারা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ ক্রয় করতে পারেন।
পরিশেষে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপির সঙ্গে থাকার আহ্বান জানান।

মহিলা দলের কর্মী সভা টি সঞ্চালনা ছিলেন লতাচাপলী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD