• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন নতুন মামলায় বাদি পক্ষকে যশোর শহরে দিশেহারা যশোরে ভাড়া পরিশোধ না করে বাড়ি মালিককে জানে মেরে ফেলার হুমকি সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে  ভিডিও ধারণ নারীসহ দুই সদস্যকে আটক করেছে পুলিশ জাদুকাটায় শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজির ভয়াবহ চিত্র বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন, শিশুস্বাস্থ্যে নতুন আশার আলো বেলকুচিতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ

খাগড়াছড়ির দীঘিনালায় ক্রীক বাঁধের মাধ্যমে মাছ চাষে সফল

Muntu Rahman / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দুই পাহাড়ের মাঝখানে ক্রীক বাঁধ দিয়ে কৃত্রিম জলাশয় সৃষ্টি করার মধ্য দিয়ে মাছ চাষ শুরু করা হয়েছে। এতে লাভের মুখ দেখছেন স্থানীয় মৎস্যজীবী দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের গবাছড়ি এলাকার মাছ চাষী পান্টু চাকমা ও পশ্চিম বেতছড়ি জুরজুরি পাড়ার মাছ চাষী আবদুর রহমান।

মৎস চাষে সরকারি প্রণোদনায় ক্রীক বাঁধ প্রকল্প পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা মৎস্য উপ-পরিচালক ড. আরিফ হোসেন।

দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গবাছড়ি এলাকার মাছ চাষী পান্টু চাকমা ও ৪নং ওয়ার্ডের পশ্চিম বেতছড়ির জুরজুরি পাড়ার মাছ চাষী আব্দুর রহমানের ক্রীক বাঁধ পরিদর্শন করে মাছের নমুনা ও ওজন পরীক্ষা করেন তিনি।

পরিদর্শনকালে খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চল মৎস্য উন্নয়ন প্রকল্প মৎস্য অধিদপ্তর থেকে প্রত্যেক উপজেলায় ক্রীক বাঁধের মাধ্যমে মাছ চাষের জন্য পুকুর তৈরি করে দেওয়া হয়েছে। এতে করে মাছ চাষীরা অনেক উপকৃত হয়েছে এবং ক্রীক বাঁধ দেয়া পুকুরগুলোতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য সৃষ্টি হয়। যার কারণে খাদ্য কম লাগে ও এতে মাছ দ্রুত বৃদ্ধি পায় বলে জানান তিনি।’

তিনি আরও বলেন, ‘শুকনো মৌসুমে পাহাড়ে সুপেয় পানির সংকট দেখা দেয়। তখন এ সকল ক্রীক বাঁধে জমানো পানি স্থানীয়দের চাষাবাদসহ বিভিন্ন কাজে প্রয়োজন মেটাতে পারে। পাহাড়ে পতিত জমিতে ক্রীক বাঁধ নির্মাণ করে মাছ চাষের পাশাপাশি সুপেয় মিঠা পানির অভাব দূর করে এবং এ মৌসুমে ফসলি জমিতে চাষাবাদের প্রয়োজনীয় পানি সরবরাহের ব্যবস্থা করা হয়ে থাকে এ বাঁধ থেকে।’

পরিদর্শন করার মসয় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহবায়ক মিজ শতরূপা চাকমা, পার্বত্য চট্টগ্রাম মৎস্য উন্নয়ন প্রকল্প সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, দীঘিনালা উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্না চাকমা, দীঘিনালা উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী মোহাম্মদ শাহজাহান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD