• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১

খলিল আহমদ রচিত “বর্ণমালার বাংলাদেশ” কাব্যগ্রন্থের  মোড়ক উন্মোচন

Muntu Rahman / ৩৭৬ Time View
Update : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার:

 

যুক্তরাজ্য প্রবাসী খলিল আহমদ
একজন জীবনবাদী কবি
————আনোয়ার হোসেন চৌধুরী

জালালাবাদ এসোসিয়েসন, ঢাকার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন যুক্তরাজ্য প্রবাসী খলিল আহমদ একজন জীবনবাদী কবি। তিনি জীবনকে ধারণ করেন তাঁর বুকে। এ ধারণ করা তাঁর কবিতায় জীবন্ত হয়ে ওঠে। সৃজনের আনন্দ তাকে দেয় অপার প্রশান্তির ধারা। তিনি গেয়ে চলেন জীবনের গান। এ গানে ভেসে আসে জীবনকে খোঁজে নেওয়ার তীব্র এক প্রেরণা। তিনি একজন সার্থক কবি। তিনি নিজের ভাষায় কবিতা লিখেন। কবিতার ব্যাকরণের বাইরে গিয়ে তিনি রচনা করেন একটি বিস্ময়ের জগত। এখানেই তাঁর এবং তাঁর কবিতার স্বতন্ত্র। ‘’বর্ণমালার বাংলাদেশ’ কাব্যগ্রন্থ তার সার্থক বহিঃপ্রকাশ। অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার বিকাল সাড়ে ৪টা পাণ্ডুলিপি প্রকাশন-এর ২৫৫ নাম্বার স্টলে যুক্তরাজ্য প্রবাসী কবি খলিল আহমদ রচিত ‘বর্ণমালার বাংলাদেশ’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পাণ্ডুলিপি প্রকাশন-এর প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ বিভাগের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ আব্দুল হালিম, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী,ভারতের কবি সুচিত্রা দাস,কবি ও সংগঠক লোকমান হোসেন পলা,কবি আতিকা হাসান,কবি কামরুন নাহার,কবি আঞ্জুমান আরা ডেইজি,কবি এস এম শাহনুর প্রমুখ। বিশেষ অতিথি বাংলাদেশ পুলিশ বিভাগের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ আব্দুল হালিম বলেন কবি খলিল আহমদের কবিতার ভাষা প্রাঞ্জল, সহজিয়া এবং আবেগীয়। তিনি বস্তুবাদী চেতনাকে সমূলে উৎপাটিত করেছেন তাঁর কবিতায়। রোমান্টিকতার আবহ যেমন গভীরভাবে ফুটে উঠেছে, তেমনই ভাবে মরমি ভাবনাও তাঁর কবিতাকে করেছে গতিশীল এবং প্রাণবন্ত। তিনি জীবনের এক মুহূর্তে দাঁড়িয়ে উপলব্ধি করেন–এ জীবনের শেষ কোথায়! তিনি কবিতায় শুনতে পান অনন্তলোকের আহবান। এ আহবানে মিশে আছে কমনীয়তা, বিনম্রতা এবং দরদি ভাব!’বর্ণমালার বাংলাদেশ’ কাব্যগ্রন্থ তাঁর সৃষ্টির দুয়ার খোলে দিল। এ সৃষ্টিতেই তিনি বেঁচে থাকবেন কালপ্রবাহে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD