• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
একটি পরিচ্ছন্নদ দল গঠন করতে চাই। নারীর ক্ষমতায়নে কাজ করতে চাই — এমপি ফরিদা ইয়াসমিন নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ আসামি গ্রেফতার তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ কিশোরগঞ্জে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ র‍্যাব -১১ নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলা ৩ সদস্য আহতর ঘটনায় বিশেষ চিরনি অভিযানে অস্ত্র মাদক দ্রব্য জব্দ আটক ১৩ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন পিরোজপুর এলাকায় মাদকদ্রব্য সহ গ্রেফতার ২ সোয়াবিন তেলের বোতলের ভিতর মাছি ? কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন

কোটালীপাড়ায় অদ্ভুত কান্ড স্বামী জীবিত – তবুও পাচ্ছেন তারা বিধবা ভাতা

Muntu Rahman / ৩১২ Time View
Update : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

কোটালীপাড়ায় অদ্ভুত কান্ড স্বামী জীবিত – তবুও পাচ্ছেন তারা বিধবা ভাতা

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

কারও স্বামী প্রবাসী, কারও স্বামী দিনমজুর কিংবা ভ্যানচালক। তবুও এদের মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন অন্তত অর্ধশতাধিক নারী। শুধু তা-ই নয়, বয়স্ক বা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও মানা হয়নি সরকার প্রদেয় নীতি। এমনি চিত্র পাওয়া গেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

জানা গেছে, উপজেলায় মোট বয়স্ক ভাতা ১৫৭০৬ জন, প্রতিবন্ধী ভাতা ৪৮৮০ জন ও ভাতা প্রাপ্ত বিধবার সংখ্যা রয়েছেন ৬ হাজার ৯ শ ৪ জন। অথচ এর মধ্যে নারীর স্বামী জীবিত রয়েছেন ৫০জন। এর মধ্যে সবচেয়ে বেশি জীবিত স্বামী বিধবার ভাতার সংখ্যা রয়েছেন ৭ নং হিরণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে।

এ বিষয়ে স্বামী জীবিত থাকার পরও বিধবা ভাতার টাকা উত্তোলন করা হেনা বেগম, শিরিন খানম,রেখা বেগম, রিনা বেগম জানান, হিরণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু মুছা মেম্বার আমাদের অসহায় ভাতা করে দেবেন বলে আমাদের কাছ থেকে টাকা ও আইডি কার্ড নেন। আমরাতো জানি অসহায় ভাতা পাই কিন্তু এটা যে বিধবা ভাতা আমরা জানি না। এছাড়াও জানা যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যরাও টাকার বিনিময়ে স্বামীকে মৃত্যু দেখিয়ে নারীদের বিধবা ভাতা করে দেন।

চাঞ্চল্যকর এমন তথ্য এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা। তারা বলছেন এমন অনিয়মের কারণে প্রকৃত বিধবারা সরকারি এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যারা এর সাথে জড়িত তাদের কঠিন বিচারের দাবি জানায়।

এ বিষয়ে হিরণ ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আলম পান্না বলেন, আমার হিরন ইউনিয়নে সমাজসেবা অফিসের মাধ্যমে লাইফ ভেরিভিশন হয়। এই ভেরিভিশন যারা প্রকৃত ভাতাভূগী তারা উপস্থিত হয়। কিন্তু যারা প্রকৃত ভাতাভোগীনা তারা উপস্থিত হয় নায়। তখনই আমার সন্দেহ হয়। আমি সাথে সাথে ওই ওয়ার্ড গুলোতে মেম্বার, চকিদার, দফাদারকে খোঁজখবর নেওয়ার জন্য তাগিদ দেই। খোঁজখবর নিয়ে দেখা যায় ৩ নং ওয়ার্ডে বেশ কয়েকজন বিধবা ভাতার টাকা উত্তোলন করে এদের প্রত্যেকের স্বামী আছে। বিগত নির্বাচনে যারা চেয়ারম্যান মেম্বার ছিলেন তারা এই অনিয়মগুলি করে গেছেন। এখন ওই ভাতাগুলি কেটে প্রকৃত যারা ভাতা পেতে পারে তাদের ভাতার আওতায় আনব।

কোটালীপাড়া উপজেলা সমাজ সেবা অফিসার রাকিবুল ইসলাম শুভ জানান, ঘটনার সত্যতা রয়েছে। ইতোমধ্যে লাইভ ভেরিফিকেশন শুরু হয়েছে। তাছাড়া ৫০ জন নারীর স্বামী জীবিত থাকা সত্ত্বেও ভাতা পাচ্ছে। ওই নারীদের স্থলে অন্য নারীদের প্রতিস্থাপন করা হচ্ছে। এ তদন্ত শুধু একটি ইউনিয়নে নয়, উপজেলার সবই ইউনিয়নে চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD