• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

কোটালীপাড়ায় মন্দিরের জায়গা আত্মসাৎ” প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

Montu Rahman / ৫৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

কোটালীপাড়ায় মন্দিরের জায়গা আত্মসাৎ” প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাধা গোবিন্দ বিগ্রহ বাংলাদেশ সেবা শ্রমের জায়গা ও কালীমন্দিরের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি।

গতকাল বুধবার (২২ফেব্রুয়ারি) বিকেলে কোটালীপাড়া কান্দি ইউনিয়নের পূর্ব ভেন্নাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করে এলাকা বাসি ও সর্বস্তরের জনগণ।

গতকাল বিকেলে ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ হাতে হাত ধরে ঘন্টাবেপি মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করেন।এ সময় তারা রাধা গোবিন্দ বিগ্রহ বাংলাদেশ সেবা শ্রমের ও কালীমন্দিরের জায়গা দখকারী ভেন্নাবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র বাড়ৈর বিরুদ্ধে মানববন্ধন ও সভা করে। এসময় তারা জায়গা দখল মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

রাধাগোবিন্দ সেবা শ্রমের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক প্রসঞ্জিৎ কুমার চৌধুরী বলেন,জালিয়াত ভেন্না বাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র বাড়ৈ যে অপকর্ম করেছেন তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জনাই এই আত্মসাৎ কারিকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক দাবি জানাই।

সভায় পূর্ব ভেন্নাবাড়ী সর্বজনীন কালিমন্দির কমিটির সভাপতি সহকারী অধ্যাপক জগদীশ মল্লিক বলেন, রাধা গবিন্দ বিগ্রহ বাংলাদেশ সেবা আশ্রমে ও ভেন্নাবাড়ী সর্বজনীন কালী মন্দির স্থানান্তরের জন্য অনুমোদিত জায়গা আত্মসাত ও জবরদখলকারী মূল হোতা ভেন্নাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক স্বস্তির দাবি জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD