• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে গজারিয়ায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারী আটক করে পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ

কুষ্টিয়া সরকারি কলেজের ২ জন শিক্ষকের বদলির আদেশ বাতিল করতে শিক্ষার্থীদের মানববন্ধন 

Yeasir Arafat Mifta / ৪২৩ Time View
Update : সোমবার, ৬ মে, ২০২৪

মিফতা-স্টাফ রিপোটার :::কুষ্টিয়া সরকারি কলেজর ২ জন শিক্ষকের বদলি আদেশ বাতিল করে পুনরায় পদায়নের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা।সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উক্ত কলেজ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুই জন শিক্ষক কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের মোঃ আব্দুল বারী সহযোগী অধ্যাপক (ইনসিটু) ও মো: তরিকুল ইসলাম সহকারী অধ্যাপক (ইনসিটু)  হিসেবে কর্মরত রয়েছেন।

সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল বারী  খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা ও সহকারী অধ্যাপক মো: তরিকুল ইসলাম দর্শনা সরকারি কলেজ, চুয়াডাঙ্গাতে বদলির আদেশ পান। মানববন্ধনে অংশগ্রহণকারী কুষ্টিয়া সরকারি কলেজের  রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইয়াছির আরাফাত বলেন  মোঃ আব্দুল বারী স্যার  ও তরিকুল ইসলাম স্যার শুধু পড়ালেখাই না, তিনি প্রতিটি শিক্ষার্থীর সার্বিক খোঁজ রাখতেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকতেন। এমন শিক্ষককে তারা হারাতে চান না।অন্য আর একজন চতুর্থ বর্ষের শিক্ষার্থী বাঁধন বলেন আমাদের রসায়ন বিভাগের  মো: আব্দুল বারী স্যার  ও তরিকুল ইসলাম স্যার কে বদলি আদেশ বাতিল করে পুনরায় পদায়নের দাবি জানায় আমরা কুষ্টিয়া সরকারি কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও একাদশ,দ্বাদশ ও অর্নাস শাখার সকল বর্ষের শিক্ষার্থীরা মানব বন্ধনে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে মোঃ আব্দুল বারী ও তরিকুল ইসলাম বলেন সরকারি চাকরি করলে বদলি বিষয়টি মেনে নিতে হয়। তবে দীর্ঘদিন এক জায়গায় থাকায় ওই স্থানের মানুষের সাথে একটি বন্ধনের সৃষ্টি হয়েছে। যা কোনোদিনই তাদের  পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয়। তিনি তার বদলিজনিত বিদায় সকলকে মেনে নেওয়ার অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD