• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি

কুষ্টিয়া দৌলতপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নাই এক সন্তানের জননী পরিবারের সংবাদ সম্মেলন 

Muntu Rahman / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া 

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামের মোঃ মহাবুল ইসলামের স্ত্রী মুন্নি খাতুন(৩০)  নিখোঁজের ১০ দিন অতিবাহিত হলেও কোন খোঁজ না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন গৃহবধূ মুন্নির মা মুসলিমা খাতুন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২ টায় মুসলিমা খাতুন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে মুসলিমা ও মুসলিমার ভাই সুজন আলী বলেন, গত ২৬ মে আমার মেয়ে মুন্নি খাতুন ফোন কলে জানায়, তাকে তার স্বামী মাহবুল ইসলাম প্রচুর মারধর করেছে। পরে আমরা মুন্নিকে আনতে গেলে আমাদের-কেও অপমান করে মাহবুল। আমরা চলে আসলে  আমাদের ফোনকলে জানানো হয় মুন্নি ও তার আট বছর বয়সী মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না।  আমরা অনেক।খোঁজাখুজির পরে মুন্নিকেনা পেয়ে  দৌলতপুর থানায় নিখোঁজ জিডি করতে গেলে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জিডি না নিয়ে একটি অভিযোগ দিতে বলেন। অভিযোগ দেওয়ার আজ ১০ দিন অতিবাহিত হলেও আমার মেয়ের কোন সন্ধান আমরা পাই নাই। আমাদের ধারনা আমার  মেয়ে মুন্নিকে  হত্যা করে তার লাশ গুম করে রেখেছে তার স্বামী পরিবার।

এদিকে এলাকাবাসী ও নিখোঁজ মুন্নি খাতুনের মায়ের পরিবারের লোকজন প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD