গতকাল (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেড-এ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
২৬ সালের জানুয়ারি মাসের ব্যক্তিগত কর্মদক্ষতা মূল্যায়নে বিশেষ এক সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয় সভায় ।
এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ সুপার আরেফিন জুয়েল বিপিএম সাতক্ষীরা-এর পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার মো: আসাদুজ্জামান, কনস্টেবল (৯৬১), ও এস.আই সরোয়ার ।
আসাদুজ্জামান এর বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায়।
সাতক্ষীরা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তারা এ সম্মাননায় ভূষিত হন।
এ বিষয়ে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল,বিপিএম বলেন,“জেলা পুলিশের প্রত্যেক সদস্যকে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দায়িত্ব পালন করতে হবে”। কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে মেধা ও সাফল্যকে স্বীকৃতি প্রদান করা হলে বাহিনীর মধ্যে ইতিবাচক প্রতাব পড়ে।
Devoloped By WOOHOSTBD