বাংলাদেশের ইতিহাসের মধ্যে বহু কাঙ্খিত ও বহু প্রত্যাশিত দীর্ঘ সময় পর ৩৬ বছরে পুরুষ প্রধান মন্ত্রী হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য দের মধ্যে তা ইতিহাস বিরল।
সোমবার (১৬ ফেব্রুয়ারী/২৬) আজ ১৩তম সংসাদিয়গনদের শপথ এবং মন্ত্রী পরিষদ গঠন। গত ১২ ফেব্রুয়ারী ২০২৬ সালে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গনতন্ত্র চালু হবার পর থেকে এইবারই প্রথম একজন পুরুষ প্রধানমন্ত্রী পাবে আমাদের দেশের মানুষ । প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ দল এবং এনসিপি ও স্বতন্ত্র প্রার্থী গণ আশা করা যাচ্ছে বিরোধী পক্ষ সংগঠন সংসদে প্রতিনিধিত্ব অতি শক্তি শালী ভাবে ভূমিকা দায়িত্ব পালনে অবিচল অবদান রাখবে।
আমাদের দেশে অনেক অনেক মন্ত্রানালয়, যত মন্ত্রানালয় তত মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
আবার এবার বিএনপি এমপি নির্বাচিত হইলো সবা’ধিক।
আমাদের দেশের বর্তমান সামাজিক, অর্থনৈতিক,রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে দেশের মানুষের দাবী এবার একটা নতুন মন্ত্রানালয় উন্মোচন করা যেটার নাম হবে “দাবী-দাওয়া পেশ মন্ত্রানালয়” । এই মন্ত্রালয়ের কাজ হবে সবার ন্যায্য দাবীগুলোকে রাষ্ট্র ও জনকল্যাণমুখী বিবেচনা করা এবং দাবীগুলো যে যে মন্ত্রানালয় সংশ্লিষ্ট তাদের সাথে যোগাযোগ করে দ্রুত সমাধান করা।
ইনট্রিম সরকারের গত ১৭টি মাস আমরা দেশের যত পরিমান দাবী- দাওয়া দেখলাম। রাস্তা,মহাসড়ক, রেল পথ, নৌপথ অবরোধ, মিটিং, মিছিল, ভাংচুর, এতে আমরা সাধারণ জনগন, উপভোগ করেছি তা আর নয়। চাকরিজীবি,ব্যবসায়ী,এমনি এম্বুল্যান্সে রোগী পর্যন্ত ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে, রোদে,আটকে থেকে বৃষ্টিতে ভিজে, মাঝে মাঝে যানবাহনহীন হেঁটে, কারো কারো চাকুরীতে লেট হয়ে চাকরি খুয়ে,ব্যবসায়ীগন লস খেয়ে, পরীক্ষাথি’ পরীক্ষা দিতে না পেরে এমন হাজারো ভোগান্তির শিকার, আমরা ভুক্তভোগীরাই তা জানি ।
বিগত কয়েক বছর ধরে এই সংস্কৃতিতে যাদের দেখলাম প্যাডেল রিকশা কমিটি, ব্যাটারি রিকশা কমিটি, ভ্যান, অটো সি এন জি,বাস চালক,শ্রমিক, ছাত্র,শিক্ষক,পলিটেনিক্যাল,ডিপ্লোমা, ডাক্তার, উকিল,সরকারি ৪থ’ ৩য়,২য়
শ্রমিক-অফিসার,জেলার দাবী,বিভাগ দাবী, দাবী দাবী দাবী দাবী আর শেষ নাই সব’ত্রই দাবী । ভেবেই পাই না যে দাবী দাওয়া নাই কোথায়।
আর দাবী দাওয়া শুরু করলেই রাস্তা বন্ধ,ভাংচুর। কি এক অদ্ভুত কালচার আমাদের এই রকম ভয়ংকর অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।
ইনট্রিম সরকার যে পরিমাণে নাকানি চুবানী খাইছে তা তারাই ভাল জানে।
আমাদের বিবেচনায় বিএনপি সরকার যদি সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালন করতে চায় তাহলে যুগপযোগী একটা “দাবী-দাওয়া মন্ত্রনালয়”গঠন আবশ্যক।
যাদের যাদের যত দাবী সকলে এখানে এসে দাবী দাওয়া এসে পেশ করবে।
এর সদর দফতর হতে হবে মুটামুটি কম জনবহুল সম্পন্ন বিশাল এক মাঠের পাশে।তবে হুশিয়ারি থাকবে উক্ত মাঠ ব্যাতিত অন্য কোথাও মিটিং, মিশিল, সমাবেশ করা যাবে না।
এতে করে আমরা সাধারণ জনগন যেমন জান মাল নিয়ে শান্তিতে থাকবো তেমনই সরকারও শান্তি প্লাস একটা এমপি কে নতুন মন্ত্রী বানাতে পারবে।
তাই তারেক সাহেবের প্রতি দেশের আপামর মানুষের প্রাণের অনুরোধ
” দাবী-দাওয়া পেশ ” নামক একটা মন্ত্রানালয় গঠন করুন। পাশাপাশি গঠন মূলক বিরোধী দলের ভূমিকা পালনে অগ্রসর হোক।
Devoloped By WOOHOSTBD