• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ ​ মান্দায় পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন,, দুইবার তেল নিতে এসে ধরাখেল চালক মেজর (অব.) আখতারুজ্জামান রচিত “আগামী বাংলাদেশ”গ্রন্থের মোড়ক উন্মোচন দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত বাংলা নববর্ষ উদযাপনে কোনো নিরাপত্তা হুমকি নেই, সংবাদ সম্মেলনে জানালে র‍্যাব ডিজি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী। পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ ডিলার আটক, ইজিবাইক জব্দ মহিপুুরে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কটিয়াদী-পাকুন্দিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিলেন নবনির্বাচিত এমপি

Muntu Rahman / ১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন বলেছেন, আমি কোনো মাদক, সন্ত্রাস, চাঁদাবাজকে আশ্রয় দেব না। প্রশাসনের কাছে আমার কথা বলে কেউ আশ্রয় পাবে সেটাও আমি কামনা করি না।

বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) দুপুরে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘কটিয়াদী ও পাকুন্দিয়াকে আমি মাদকমুক্ত করবই। মাদক বিক্রি করে এ সমাজকে আমরা ধ্বংস হতে দিতে পারি না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের মেসেজ একটাই— কোনো ছাড় দেওয়া হবে না। কেউ যাতে আমার নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নিতে না পারে, সেটি প্রশাসনকে খেয়াল রাখতে হবে।’ বিশেষ করে যারা সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদক কারবারির সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেন তিনি।

পাকুন্দিয়ার ইউএনও রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, থানার ওসি এস এম আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, (ভিপি) মো. কামাল উদ্দিন, আবদুল কদ্দুছ, পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য উপজেলা পরিষদ মিলনায়তনে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD