বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কুষ্টিয়া জেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছি।
মঙ্গলবার সকাল ১১ টার সময় দৌলতপুর উপজেলার তাঁতী দলের প্রধান কার্যালয়ে দৌলতপুর উপজেলার তাঁতী দলের সভাপতি রেদওয়ানুর রহমান সূর্যা সরকারের সভাপতিত্বে ও তথ্য বিষয়ক সম্পাদক আছানুল হক এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা তাঁতী দলের সদস্য সচিব মীর আয়ুব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক রবিউল ইসলাম খাঁন, দৌলতপুর উপজেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি কুদরতী রাব্বু মিনার, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, কুষ্টিয়া সদর উপজেলা তাঁতী দলের সভাপতি আনিসুর রহমান, কুষ্টিয়া পৌর তাঁতী দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, মিরপুর উপজেলা তাঁতী দলের সভাপতি কৃষিবীদ হুমায়ন কবির খাঁন,সাধারণ সম্পাদক এইচ এম জাহিদুর রহমান,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মিরপুর পৌর তাঁতী দলের সভাপতি ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক রনি শেখ, সহ সভাপতি সান্টু মোল্লিখ সহ আরো উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়নের নেতা কর্মী।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ্য করেন, রবিউল ইসলাম খাঁন এর নেতৃত্বে তাঁতী দল দৌলতপুর উপজেলা অত্যন্ত শক্তিশালী এবং জাতীয় নির্বাচন পরিচালনায় গঠিত, উপ কমিটির আহ্বায়ক আছানুল হক নির্বাচনে সর্বোচ্চ দ্বায়িত্ব পালন করে দৌলতপুর উপজেলা তাঁতী দলকে সু-সংগঠিত ও সুশৃংখল হিসেবে প্রমাণ করেছে বলে দাবী করেন প্রধান অতিথি ।এ সময় তিনি আর দাবী করেন কুষ্টিয়ায় ৪ টি সংসদীয় আসনের ভিতরে ১ টি তে শুধু বিএনপি জয়লাভ করেছে সেই জয়ের অংশীদার তাঁতী দল ও। এ সময় তিনি আর জানান আগামীর দেশ গড়তে তাঁতী দল সকল সময় কাজ করে যাবে।
Devoloped By WOOHOSTBD