কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ ও চিলমারী সিমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমানে অবৈধ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানান, সোমবার ( ৬ জুলাই) রাত অনুমানিক ৯ টার পরে উপজেলার পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে এছাড়া মঙ্গলবার (৭ জুলাই) ভোর অনুমানিক ৫ টার পরে উপজেলার চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শান্তি পাড়া নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে ।পৃথক এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় তেতাল্লিশ বোতল ভারতীয় মদ, নয় লিটার দেশিয় মদ, চব্বিশ শত ষাট পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, পচ্চিশ শত পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং আটাত্তর প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
বিজিবি আরো জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
Devoloped By WOOHOSTBD