• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি মুন্সীগঞ্জের জোড় পুকুরপাড়ায় ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” সোনারগাঁওয়ে ২৯ বোতল ফেন্সিডি সহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী আল আমিন গ্রেফতার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা তিন আসামি গ্রেফতার সীতাকুণ্ড মডেল থানার ওসি আবারো জেলার শ্রেষ্ঠ নির্বাচিত

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন ভিত্তিক বীট পুলিশিং সভা

Zakir Hossain Mithun / ৫৩২ Time View
Update : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন ভিত্তিক বীট পুলিশিং সভা

মোঃ সাজেদুল ফরাজি – বীট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”এই শ্লোগান সামনে রেখে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় ইউনিয়ন থানার ৭৪ নং বিট ফিলিপনগর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। গত ৮ জানুয়ারি ২০২৩ তাং রোজ রবিবার বিকেলে ফিলিপনগর ইউনিয়ন আয়োজিত দৌলতপুর থানার ৭৪ নং বীটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাইমুদ্দিন সেন্টু, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ জব্বার, উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, আরো উপস্থিত ছিলেন স্থানীয় জন প্রতিনিধি, স্কুলের কলেজের শিক্ষক মন্ডলি, বীর মুক্তিযোদ্ধা গন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জন।
জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের মাধ্যমে পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে দৌলতপুর থানা পুলিশ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত বীটের বীট ইনচার্জ এসআই মিরাজুল ইসলাম।
মতবিনিময় সভায় বক্তাগণ মাদক নির্মুল ও সন্ত্রাস-জঙ্গিবাদ, রোধে জেলা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত জনগণের পুলিশ’ হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD