• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আটক ০১ মুড়লি রেল ক্রসিংয়ে মাদ্রাসার নামে মহাসড়কে নিয়মিত চাঁদাবাজি অবৈধ বালু উত্তোলনে নিয়মিত মামলার দাবি পুলিশের কালিয়াকৈরে বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার তাহিয়া একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচি শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রেলগেটে নালিসী জমির মামলায় সিআইডি তদন্ত শুরু কটিয়াদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চূড়ামনকাঠিতে শিক্ষিকা হত্যার চেষ্টা ২৫ পরিবারের রাস্তা জবর দখল করে স্থাপনা নির্মাণ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গাড়ির নকল নম্বর প্লেট ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার

কিশোরগঞ্জের শরীফুল আলম মন্ত্রিসভায় ডাক পেলেন শপথের জন্য

Muntu Rahman / ২১ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান 

কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন কিশোরগঞ্জ-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মো.শরীফুল আলম।

মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শরিফুল আলমের এক ঘনিষ্ঠ সূত্র।

এছাড়া সকাল সাড়ে ১০টায় শরিফুল আলমের ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী’ লেখা একটি পোস্ট দেওয়া হয়।

অপরদিকে আজ সকাল ১০টা ৪০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে শরিফুল আলম শপথ নিয়েছেন। এরপর বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে শরীফুল আলম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।

এদিকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কিশোরগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, শরিফুল আলমকে শিল্প বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে।

বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি মো. শরিফুল আলম প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD