• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ জামালগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মোট চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি উপভোগ করার জন্য উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ নারায়ণগঞ্জ তুলারাম কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ পুলিশ নিরবতা

কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২

Muntu Rahman / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

 

গাজীপুরের কালিয়াকৈরে পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল এস’-এর কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমানের ওপর বর্বরোচিত ও অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। রোববার (৩ আগস্ট) বিকেলে উপজেলার মৌচাক হাবিবপুর এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এ সময় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক হাবিবুর রহমান এবং তাঁর সঙ্গে থাকা রফিউল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেশাগত কাজের অংশ হিসেবে একটি সংবাদের তথ্য সংগ্রহ করতে সাংবাদিক হাবিবুর রহমান অভিযুক্ত আনসার সদস্য শরিফা আক্তারের বাড়ির সামনে যান। সেখানে যাওয়ার পর অভিযুক্ত শরিফা আক্তার ও তাঁর স্বামী হানিফ, বিলকিস বেগম ও মোহাম্মদ আলী সহ অন্তত ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় সাংবাদিক হাবিবুর রহমান এবং রফিউল ইসলাম রক্তাক্ত ও গুরুতর আহত হন। সন্ত্রাসীরা তাঁদের প্রচণ্ড মারধর করে এবং পেশাগত কাজে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, হামলায় সাংবাদিক হাবিবুর রহমানের মাথায় তীব্র আঘাত লেগেছে এবং তাঁর মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ওসি জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD