গাজীপুরের কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নের শ্রীপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন(২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে মাছের খামারে মটরের মাধ্যমে পানি তুলতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জাকির হোসেন (২৬) উপজেলার বোয়ালী ইউনিয়নের শ্রীপুর এলাকার আয়নাল হকের ছেলে।
জানা যায়,উপজেলার বোয়ালী ইউনিয়নের শ্রীপুর এলাকার
জোনাব আলী মৎস্য খামারে রবিবার সকালে মটররের মাধ্যমে পানি তুলতে গিয়ে জাকির হোসেন বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পরিবারের লোকজন ওই মাছের খামার থেকে জাকির হোসেনের লাশ উদ্ধার করে।
স্থানীয় বোয়ালী ইউনিয়ন পরিষদের মেম্বার বাহার উদ্দিন বলেন, মাছের খামারে মটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
Devoloped By WOOHOSTBD