• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান

Muntu Rahman / ৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মালিকুজ্জামান কাকা

হারুন অর রশিদ মেম্বার নির্বাচিত হয়ে তৃণমূলে জন সেবা করতে চান। যশোর সদর উপজেলার রামনগর ইউপির ২নং ওয়ার্ড তার পৈতৃক আবাস। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিনি মেম্বার প্রার্থী হতে সংকল্প করেছেন। আগে আর এখন বেজায় জন সেবায় তিনি কাজ করছেন।
নাম হারুন আর রশিদ গাজী (৫৫)। তার পিতা নূর মোহাম্মদ গাজী এখনো বেঁচে আছেন। মা মৃতা আনোয়ারা বেগম।
কাজীপুর পূর্ব পাড়ায় তার বাড়ি। তার এলাকা ২নং ওয়ার্ড যেখানে ভোটার ৪৪০০+।
হারুন অর রশিদ বলেন, নির্বাচনে বিজয়ী হলে জনসেবা করবো। তিনি জানান, গ্রামের স্কুল মাঠ থেকে মুন্সীপাড়া পর্যন্ত রাস্তা সংস্কার করা তার প্রথম লক্ষ্য। এরপর স্কুল মাঠ থেকে বিল পাড়া রাস্তা সংস্কার করবেন।
এছাড়া ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড যথাযথ সুবিধা বঞ্চিত মানুষ বরাদ্দ পাবে। প্রকৃত গরীব দুখীরাই এই কার্ড পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক তিনি। অর্থাৎ জাতীয়তাবাদী চেতনায় তিনি রাজনীতি করেন। আর ঐ ধারার সাধারণ জনতার ভোট তিনি পাবেন বলে আশাবাদী। তার নিদারুণ আশা সাধারণ, গরীব, মধ্যবিত্তের ভোটেই তিনি
মেম্বার নির্বাচিত হবেন।
পারিবারিক ভাবে তার দুই ছেলে বিপ্লব হোসেন ও ঋদয় হোসেন। স্ত্রী নাজমা বেগম। সন্তানরা পারিবারিকভাবে প্রতিষ্ঠিত।
বিএনপির ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক রাজনৈতিক পদ রয়েছে। তবে ছোট্ট একটি চায়ের দোকান থেকেই তার মূল জন সেবা চলছে। এই পেশা তাকে মানুষ হিসাবে নিরহংকার রেখেছে। মূলত চায়ের দোকানটি তাকে জনগণের কাছাকাছি ও পাশাপাশি রেখেছে। তিনি কাজীপুর গ্রামবাসীর কাছে সেবক হিসাবে পরিচিত। একই সাথে তিনি এলাকার মাদক জুয়া বন্ধ করতে চান। কেননা নতুন প্রজন্ম কে এই দুটি আসক্তি ধ্বংস করছে।
গ্রামের আব্দুর রশিদ বলেন, হারুন চাচা ভালো লোক। তিনি পরোপকারী। মানুষের সেবা করা তার প্রধান লক্ষ্য। সামাজিক কাজে তার সুনাম রয়েছে। এমন মানুষের মেম্বার হওয়া উচিৎ। তাহলে তৃণমূলে মানুষ উপকৃত হবে।
হারুন অর রশিদ তার জন্য কাজীপুরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD