• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

কটিয়াদীতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Muntu Rahman / ১২৫ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

 এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশেরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

রবিবার ( ১৭মে) রাত ৭:৫০ মিনিটে উপজেলার মুমুরদিয়া ইউপি বাঘবেড় সাকিনস্থ মোহাম্মদ চৌকিদারের বাড়ির উত্তর পাশে পাকা রাস্তা সংলগ্ন স্থান থেকে মোঃ রুবেল (২৮) কে (২০) পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত রুবেল মিয়া উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের
মৃত মো. তোতা মিয়ার ছেলে।

অপরদিকে রাত ৯:৫ মিনিটে উপজেলার গচিহাটার কৈতরীপাড়া থেকে মোঃ সুমন মিয়া (২৬)কে তার নিজ বাড়ির সামনে থেকে (২১) পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ আটক করে। মোঃ সুমন মিয়া ওই গ্রামের আঃ হামিদের ছেলে। এসময় পুলিশ আটককৃত সুমনের দেহ তল্লাশী করলে তার পরিহিত জিন্স প্যান্টের পকেটে থাকা একটি সাদা পলিথিনে মোড়ানো ২১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

এবিষয়ে কটিয়াদী ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন,গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছি। কটিয়াদীকে অপরাধ ও মাদকমুক্ত করতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD