• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

ঐতিহ্যবাহী ফেকামারা কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

Muntu Rahman / ২২৬ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী ফেকামারা কামিল মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশন’র প্রতিষ্ঠা উপলক্ষে প্রথম মিলন মেলা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৩ জানুয়ারি) দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মিলন মেলা ও উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি করেন অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ,সভাপতি গভর্নিং বডি ও প্রাক্তন শিক্ষার্থী অত্র মাদ্রাসা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মাওলানা রফিকুল ইসলাম সাবেক অধ্যক্ষ ও শিক্ষার্থী অত্র মাদ্রাসা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হামিদ,অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ কিশোরগঞ্জ ও সাবেক শিক্ষার্থী অত্র মাদ্রাসা। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবুল কাশেম বিপ্লব, অধ্যক্ষ অত্র মাদ্রাসা। অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক আনিছুজ্জামান এবং সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান আলোচক মোহাম্মদ আতিকুল ইসলাম,সহকারী অধ্যাপক ঘোড়াশাল মুসা বিন হাকিম ডিগ্রী কলেজ, কামাল উদ্দিন খান, উপাধ্যক্ষ ফেকামারা কামিল মাদ্রাসা, ডঃ মুহাম্মদ আবুল কাশেম,ভারপ্রাপ্ত অধ্যক্ষ, টোক ডিগ্রী কলেজ, হাবিবুল হক মাস্টার, সাবেক প্রধান শিক্ষক কটিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয় ও সাবেক শিক্ষক ফেকামারা মাদ্রাসা, সাংবাদিক সাইফুল ইসলাম,সভাপতি কটিয়াদী মডেল প্রেসক্লাব, সৈয়দ মুরসালিন দারাশিকো, সভাপতি উপজেলা প্রেসক্লাব, মফিজ‌উদ্দিন নয়ন,সহ- সভাপতি, কটিয়াদী মডেল প্রেসক্লাব,আনোয়ার উদ্দিন,মো.আমিনুল ইসলাম, হাজী মোহাম্মদ আলী সহ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ।
উপস্থিত সকলকে শুভেচ্ছা উপহার প্রদানের পর সাবেক শিক্ষক শিক্ষার্থীদের জন্য দোয়ার মাধ্যমে দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পরবর্তীতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এক ইসলামী মহা সম্মেলনের আয়োজন করা হয়। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. মাও: আবুল কালাম আজাদ বাশার,হেড মুহাদ্দিস, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD