• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী বিহারী ক্যাম্পের রমজানসহ গ্রেফতার দুই প্রাইভেটকার জব্দ যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান মাকে মারধর হুমকি, ছেলের সাত দিন কারাদণ্ড চাঁচড়া রূপদিয়ায় রাস্তা অনুমোদন বটিয়াঘাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, প্রধান অতিথি আমীর এজাজ খান এমপি ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম

এম.সি কলেজ ছাত্রদল নেতা নাজমুল হাসানকে সংবর্ধনা

Montu Rahman / ১৫৪ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

মধ্যনগর প্রতিনিধি

সিলেট মহানগর ছাত্রদলের অধীনস্থ এম.সি কলেজের নবগঠিত কমিটিতে মধ্যনগরের নাজমুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

রবিবার বিকেলে মধ্যনগর উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলার আবু সাঈদ চত্বরে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, চামরদানী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কয়েস মিয়া, মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন, যুবদল নেতা সুমন মিয়া ও আওয়াল মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ছাত্রদল নেতা মুকিত ও মুশফিক, এবং মধ্যনগর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তামিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবর্ধনা শেষে বক্তারা নাজমুল হাসানকে অভিনন্দন জানিয়ে ছাত্র রাজনীতিতে তাঁর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে দলের প্রতি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD