• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে সভা

Montu Rahman / ২৫৫ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মনিরাজ শাহ তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আনিসুল হকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪নভেম্বর) বিকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুদ আলী। স্থানীয় নেতাকর্মী এলাকাবাসীর উদ্যোগে ধানের শীষের পক্ষে আয়োজিত উঠান বৈঠকে বিপুল সংখ্যক নেতাকর্মী, তরুণ ভোটার, নারী নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন। জনসভায় বক্তারা ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে আগামী জাতীয় নির্বাচনে আনিসুল হককে বিজয়ী করার আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত বিএনপির নেতাকর্মীবৃন্দ তাদের বক্তব্যে বলেন, হাওরাঞ্চলের উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও অবহেলিত সুনামগঞ্জ-১ আসনকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে ধানের শীষ ছাড়া বিকল্প নেই। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে ভোট বিপ্লব ঘটাতে হবে।

বক্তারা আরও বলেন, আনিসুল হক দীর্ঘদিন ধরে হাওরবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি নির্বাচিত হলে এ অঞ্চলের সড়ক যোগাযোগ উন্নয়ন, কৃষিতে আধুনিকীকরণ এবং যুবসমাজের কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

এসময় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুশাহিদ আলম তালুকদার, সাধারন সম্পাদক হাজী আব্দুস ছামাদ, তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফি আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লালু মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক উকিল মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ নুরুজ্জামান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বাছির মিয়া।

এসময় বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ ভোটাররাও ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD