বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা ওলামা বিভাগের উদ্যোগে ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অবদান শীর্ষক সেমিনার–২০২৫
তানোর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
যেদিন রাসুলের আদর্শ সংসদে যাবে সেদিন রাসুলের সিরাত সার্থক হবে।
আওয়ামী সরকার রাসুলের আদর্শ বাদ দিয়ে কিছু নোংরা বুদ্ধিজীবীর আদর্শ শিক্ষা দিতো, রাসুলের আদর্শ ছাড়া কোন আদর্শ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় চলতে পারে না।
সমাজ থেকে মুনাফেকি নেতৃত্ব খতম করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে
সকল হত্যার বিচার করেই নির্বাচনের দিকে যেতে হবে।
অন্য বক্তারা বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর জীবনদর্শনের মাধ্যমে মানবতার জন্য এক পূর্ণাঙ্গ আদর্শ উপহার দিয়েছেন। সমাজে ন্যায়–ইনসাফ প্রতিষ্ঠা, পারস্পরিক ভ্রাতৃত্ব, মানবকল্যাণ ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে তিনি আমাদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক , রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম,
ডক্টর. ওবায়দুল্লাহ :জেলা আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী
রাজশাহী জেলা উলামা বিভাগের সভাপতি জনাব মোঃ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মাওলানা মোঃ মিজানুর রহমান, সভাপতি, উলামা বিভাগ, তানোর উপজেলা।
সেমিনারের সঞ্চালনা করেন ক্বারী মাওলানা আইয়ুব আলী, সেক্রেটারী, উলামা বিভাগ, তানোর উপজেলা শাখা।
Devoloped By WOOHOSTBD