• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ

ইদ্রাকপুর জাতীয় আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক সোহরাবের অপকর্মে অতিষ্ট নারী শিক্ষার্থী অভিভাবক

Muntu Rahman / ২১৭ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিবেদক

একজন শিক্ষক ও তার অনৈতিক কর্মে শিক্ষার্থী অভিভাবকদের মাঝে চরম হতাশা ও উত্তেজনা বিরাজ lকরছে।
যশোরের চৌগাছা উপজেলার ১১নং সুখপুকুরিয়া ও ঝিনাইদহ মহেশপুর উপজেলার ১০নং নাটিমা ইউনিয়নের মান্দারতলার ইদ্রাকপুর জাতীয় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনাএটি। অভিযুক্ত জন এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সোহারাব হোসেন।
ষষ্ঠ শ্রেণীতে পড়া মেয়ে শিক্ষার্থী ও এই শিক্ষকের হাত থেকে রেহাই পাচ্ছে না।
মান্দারতলা, আলিপুর, কালিপুর, গয়াসপুর গ্রামের ছেলে মেয়েরাই সাধারণত এই স্কুলে পড়াশুনা করে। এতদিন এমন বাটপার, দুশ্চরিত্র শিক্ষক দেখেনি এসব এলাকার মানুষ। সুজন, রেজাউল, বিনোদসহ মেয়ে শিক্ষার্থীদের অনেক অভিভাবক এখন তাদের শিক্ষার্থী মেয়ে নিয়ে বেজায় দুশ্চিন্তায়।
জানা গেছে, প্রায় দেড় ডজন মেয়ে শিক্ষার্থী এই শিক্ষকের অনৈতিক কর্মের শিকার। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে কয়েক বার বসাবসিও হয়েছে। কিন্ত কোন সমাধান হয়নি।
স্কুলের একজন নারী শিক্ষিকা কে বিষয়টি জানানো হলে তিনি অভিভাবক শিক্ষার্থীদের নিয়ে বসেন। তবে তিনি এর কোন সুরাহা করেননি। কেন তা কেউ বলতে পারেনি।
সরেজমিন স্কুল এলাকায় যাওয়া হয়। স্থানীয় নতুন প্রজন্ম, অভিভাবক ও এলাকা বাসী বিষয়টি নিয়ে খুবই উদ্দীগ্ন।
মান্দারতলা বাজার সংলগ্ন এলাকায় ইদ্রাকপুর জাতীয় আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। লোকজন জানান, শিক্ষক সোহারাব হোসেনের বাড়ি চৌগাছা উপজেলার রসুলপুর গ্রামে। তবে তিনি সেখানে থাকেন না। তিনি মহেশপুরে বসবাস করেন। জানা গেছে এই শিক্ষক মহেশপুরে নিজে বাড়ি তৈরি করে সেখানে নিজে বসবাস করেন। কিছু অংশ ভাড়া দেওয়া আছে। তবে এসব চারিত্রিক সমস্যার কারণেই তিনি গ্রাম ছেড়ে অন্য স্থানে বাস করছেন।
অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক সোহারাব হোসেন কে ফোন করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করেননি।
স্কুলের কয়েক জন শিক্ষক নাম না প্রকাশের শর্তে বলেন, সোহরাব হোসেন শিক্ষার্থীদের সাথে অন্যায় করেছেন। তার এই অন্যায় ক্ষমা যোগ্য নয়।
ইদ্রাকপুর জাতীয় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগণ স্কুলের সহকারী প্রধান শিক্ষক সোহারাব হোসেনের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন। নইলে স্কুলটি অবিলম্বে বিতর্কিত শিক্ষা প্রতিষ্টানে রূপ নেবে বলে এরা মতামত প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD