• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

ইউটিউব দেখে নয় গুরু ধরে যোগ শিখুন! মনে রাখবেন অতিরিক্ত ব্যায়াম শরীরের পক্ষে চরম ক্ষতিকর

Muntu Rahman / ৩২৪ Time View
Update : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

ইউটিউব দেখে নয় গুরু ধরে যোগ শিখুন! মনে রাখবেন অতিরিক্ত ব্যায়াম শরীরের পক্ষে চরম ক্ষতিকর

যোগের সাবধানতা- বিধি মোতাবেক যোগ না করলে উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশী। ইউটিউব দেখে অনেকে যোগ করতে গিয়ে হিতে বিপরীত হতে দেখা যায় তাই ইউটিউব দেখে নয়, গুরু ধরে সঠিক নিয়মে যোগ শিখুন।

ওজন কমাতে, শরীরকে সুস্থ রাখতে দিন দিন ইউটিউব দেখে যোগের চর্চা বেড়ে চলেছে। মনে রাখবেন পুঁথিগত বিদ্যা ও প্র্যাকটিক্যাল বিদ্যা এক নয়। ড্রাইভিং শিক্ষার বই এবং গাড়ির চাবি ধরিয়ে দিলে যেমন কেউ গাড়ি চালাতে পারবে না ঠিক তেমনি ইউটিউব দেখে সঠিক ভাবে যোগ শিক্ষা অর্জন করতে পারবে না বরং উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশী।

নিয়মিত exercise শরীরের পক্ষে ভাল কিন্তু কোন কিছুই অতিরিক্ত ভাল নয়। বিশেষ করে exercise অবশ্যই অতিরিক্ত ভাল নয়, বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই ব্যায়াম করা উচিত।

অসুস্থতা এড়াতে, সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের জন্য exercise অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

চিকিৎসকেদের মতে, অনভ্যস্ত ব্যায়াম, পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া ব্যায়াম, দ্রুত ফলাফল অর্জনের জন্য ব্যায়ামের আকস্মিক স্কেলিং পেশীর কঙ্কালের আঘাত, হার্ট এবং রক্তচাপ সহ কার্ডিওভাসকুলার সিস্টেমের উপর প্রভাব ফেলতে পারে।

মনে রাখবেন অপর্যাপ্ত ওয়ার্ম-আপ এবং ব্যায়ামের সঠিক গঠন এবং তীব্র ব্যায়ামের ক্ষেত্রে, শারীরিক সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

কোনকিছুই অতিরিক্ত ভালো না, তেমনি অতিরিক্ত ব্যায়ামের ফলে নানাবিধ সমস্যা হতে পারে, পেশী ব্যথা, ক্লান্তি, চরম মেজাজের পরিবর্তন এবং ঘুমের সমস্যা, রক্তচাপ বৃদ্ধি ইত্যাদি।

আপনি যদি কার্ডিওভাসকুলার রোগ, ডায়াবেটিস এবং অন্যান্য রোগে আক্রান্ত হন, তাহলে আপনাকে অবশ্যই আপনার শরীরকে অতিরিক্ত চাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে।

শরীর-মনের বিশ্রাম দিতে এবং চোটের ব্যথা থেকে মুক্তি পেতে অনেকেই যোগ ব্যায়াম করেন। কিন্তু বিধি মোতাবেক ভাবে না করলে এই যোগ ব্যায়ামের কারণেই আপনার শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। বাড়তে পারে ব্যথাও।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিধি মোতাবেক যোগ ব্যায়াম না করায় প্রতি ১০ জনে একজন যোগীর পেশির ব্যথাসহ বিভিন্ন ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আর যাদের আগে থেকে এ ধরনের ব্যথা আছে, তাদের জন্য বিষয়টি আরও ভয়াবহ হতে পারে।

শিশু থেকে ১৪ বছর বয়স পর্যন্ত কেউ শীর্ষাসন ও সর্বাঙ্গসন করবেন না। এটা চরম ক্ষতিকর

এছাড়াও অনেকে না বুঝে বিসিএম মেশিন অতিমাত্রায় ব্যবহার করে থাকেন তাদের শেষ পরিণতি আরো ভয়াবহ।
যাদের পা ভাঙা, হার্ট এ রিং পড়ানো, হার্ট ফুটো তারা বিসিএম মেশিন ব্যবহার করবেন না।

আমাদের দেহকে টক্সিনমুক্ত করতে যোগ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই । অগণিত ব্যাকটেরিয়া-ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য যোগ ব্যায়াম করুন এবং নিজের দাঁত চুল নখ চোখ নাক মুখসহ দেহকে পরিষ্কার পরিচ্ছন্নতার জুড়ি মেলা ভার।

বিধি মোতাবেক যোগ শিখতে আজই চলে আসুন ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এ।
যোগ এবং চিকিৎসা সেবা নিতে বিস্তারিত জানতে ০১৭১২২৭৬৭৫৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD