• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী বিহারী ক্যাম্পের রমজানসহ গ্রেফতার দুই প্রাইভেটকার জব্দ যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান মাকে মারধর হুমকি, ছেলের সাত দিন কারাদণ্ড চাঁচড়া রূপদিয়ায় রাস্তা অনুমোদন বটিয়াঘাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, প্রধান অতিথি আমীর এজাজ খান এমপি ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম

আওয়ামীলীগ ক্যাডারের নাম যুবদলে অন্তর ভুক্তির সুপারিশে বিএনপি

Montu Rahman / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বিশেষ প্রতিবেদক

২০২৪ সালেও মানুষের বাড়ি বাড়ি হাজির হয়ে ভোট কেন্দ্রে না যেতে হুমকি দিয়েছে। ছিল চিন্নিত সন্ত্রাসী বাহিনীর সক্রিয় সদস্য। সকলেই তাকে আওয়ামীলীগ ক্যাডার হিসেবে চেনে। এবার যুবদলে নাম লেখাতে সুপারিশ করেছে ওয়ার্ড বিএনপি ও যুবদল আঞ্চলিক কমিটি।
সুপারিশ প্রাপ্ত আওয়ামীলীগ ক্যাডারের নাম তাজু। সে যশোর শহরের ৬নং ওয়ার্ড রায়পাড়ার মৃত কুদ্দুসের ছেলে। ৬নং ওয়ার্ড আঞ্চলিক কমিটির অর্থ বিষয়ক সম্পাদক পদে তার নাম সুপারিশ করেছেন ওয়ার্ড বিএনপির সভাপতি ও আঞ্চলিক যুবদল সভাপতি। তবে কি কারণে আওয়ামীলীগ ক্যাডারের নাম সুপারিশ করেছেন জানা যায়নি।
এদিকে আওয়ামীলীগ ক্যা ডারের নাম প্রস্তাব করায় বর্তমানে রায় পাড়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিএনপি যুবদল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা দাবি করেছেন দলের স্থিথিশীল পরিবেশ নষ্ট করতেই একটি মহল এই অপকর্ম করছে।
বিষয়টি বিএনপির জেলা ও নগর কমিটির নেত্রবৃন্দ কে জানানো হয়েছে।
রায়পাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন সমাজসেবী বলেছেন, এখনো ঘা শুকালো না তার আগে আওয়ামীলীগ ক্যাডারদের বিএনপিতে পদ দিয়ে বরণ করার উদ্যোগ পুরানো বিএনপির নেতা কর্মীদের গালে চপেটাঘাত করার সামিল। তাছাড়া যার নাম সুপারিশ করা হচ্ছে সে আওয়ামীলীগের চিন্নিত ক্যাডার। তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজীর অভিযোগ রয়েছে বলে জানা গেছে। তারা বুঝতে পারছে না এটি কোন কারসাজি নাকি অনৈতিক আর্থিক লেনদেনের সুপারিশ।
ছবিতে দেখা যাচ্ছে ঐ আওয়ামীলীগ ক্যাডার তাজু শহরের শীর্ষ সন্ত্রাসীদের সাথে বিভিন্ন মুহূর্তে দাড়িয়ে পোজ দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD