• শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ, নারীসহ কয়েকজন আহত অভিযোগের প্রেক্ষিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিপুরের ইউপি সদস্য মিনারা বেগম।। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন ধর্মপাশায় প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা সহায়তা রামেকে পুলিশ, নার্স হাতাহাতি

অপহরণের ১১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার,গ্রেফতার ১

Muntu Rahman / ২৩৯ Time View
Update : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

অপহরণের ১১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার,গ্রেফতার ১

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের মধ্যনগরে অপহরণের ১১ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) মধ্যরাতে নারায়নগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত এ স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।এসময় শাহিন মিয়া(৩৮) নামের একজনকে আটক করা হয়েছে।আটককৃত শাহিন মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে,গত ২৯ সেপ্টেম্বর দুপুরে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামের ১৭ বছরের এক কিশোরী তার মামার বাড়ি একই ইউনিয়নের পাতকুড়া গ্রামে যাওয়ার কথা বলে বাড়ি হইতে বের হয়।মামার বাড়ি যাওয়ার পর্যাপ্ত সময় পেরুলেও সে তার মামার বাড়িতে পৌছায়নি।কিশোরীর বাবা তার বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়া মেয়ের কোন সন্ধান পায়নি।ঘটনার তিন দিন পর নিরুপায় হয়ে মেয়ের বাবা মধ্যনগর থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারন ডায়েরি করে। পরবর্তীতে কিশোরীর বাবা জানতে পারে বীরসিংহপাড়া গ্রামের শাহিন ও অজ্ঞাতনামা ২/৩ জনের সহযোগিতায় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা ব্রীজের উপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে তার মেয়েকে অপহরন করে নিয়ে যায়। পরে অপহৃত কিশোরীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। বাদীর দেওয়া তথ্যমতে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের দিক নির্দেশনায় এসআই রফিজুল সঙ্গীয় ফোর্স সহ নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও মামলার প্রধান আসামি শাহিনকে আটক করে মঙ্গলবার মধ্যনগর থানায় নিয়ে আসে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নারায়ণগঞ্জের বন্দর থানায় অভিযান চালিয়ে ভিকটিম কিশোরী ও অপহরণকারী শাহিনকে থানায় নিয়ে আসা হয়েছে।আটককৃত শাহীনকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD