• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈর অতিরিক্ত তাপ প্রবাহে জনজীবন অতিষ্ট পর্যটন কেন্দ্র পার্ক বিনোদন ওয়াটার ফ্রন্ট পুল গুলোতে উপচে পরা ভিড় বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

অধ্যাপক গোলাম মওলা সিবিআইইউ’র আইন বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান

Muntu Rahman / ৪০০ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সিবিআইইউ) আইন বিভাগের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন অধ্যাপক গোলাম মওলা (সোহাগ)। তিনি ১ আগস্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অধ্যাপক গোলাম মওলা এর আগে নর্দার্ন ইউনিভার্সিটিতে ১৪ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন এবং আইন বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন।
তিনি নর্দার্ন ইউনিভার্সিটি থেকেই ২০০৭ সালে আইন বিষয়ে স্নাতক ও ২০০৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে স্বর্ণপদকে ভূষিত করে।
বর্তমানে তিনি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে ‘মেরিটাইম সিকিউরিটি’ বিষয়ে পিএইচডি করছেন। একাডেমিক গবেষণায় সক্রিয় অধ্যাপক মওলার ৮টি গবেষণা প্রবন্ধ বিভিন্ন স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি রচনাও করেছেন দুটি গ্রন্থ— একটি ‘আন্তর্জাতিক বাণিজ্যিক আইন’ এবং অন্যটি ‘বাংলাদেশ বার কাউন্সিল নিয়োগ পরীক্ষার সহায়িকা’।
তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা। তাঁর পিতার নাম আব্দুল মোতালিব।
সিবিআইইউ পরিবার অধ্যাপক গোলাম মওলাকে স্বাগত জানিয়ে তার নেতৃত্বে আইন বিভাগের অগ্রগতির আশা প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD