• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাহিরপুরে ব্যতিক্রমী পারাপার ব্যবস্থা, উঠেছে নানা প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী মেধার মূল্যায়নে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ: ১৩ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা: জালালপুরে আইনজীবী রফিকুল ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শৌকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কাপাসিয়ায় চেয়ারম্যান আমানত হোসেন খান ভাইস চেয়ারম্যান হাফিজুল ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন নির্বাচিত

Muntu Rahman / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

সুরুজ্জামান রাসেল

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া প্রথম ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৮ মে শেষ হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। চেয়ারম্যান পদে এডভোকেট আমানত হোসেন খান মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ৭০৩ ভোট বেশী পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি ৪৫ হাজার ৯২৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুব উদ্দিন সেলিম আনারস প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ২২৬ ভোট।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে হাফিজুল হক চৌধুরী টিয়া পাখি প্রতীকে ৪৭ হাজার ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো ইমান উল্লাহ শেখ তালা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ১০১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা নাসরিন শিখা ফুটবল প্রতীকে ৬৫ হাজার ২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রওশন আরা সরকার কলসি প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৭০০ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD