• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

২২ বছরের আব্দুল হাকিম এখনো তিনি রয়ে গেছেন শিশু

Muntu Rahman / ২১১ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

নাজমুল হক , নওগাঁ জেলা প্রতিনিধি :

উচ্চতা মাত্র ৩৩ ইঞ্চি, দেখতেও ৫-৬ বছরের শিশুদের মত, চোখে মুখে নেই কোন চিন্তার ছাপ, সমবয়সী বন্ধুরা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশুনায় ব্যস্ত আবার কেউবা হাল ধরেছেন পরিবারের কিন্তু এখনো মায়ের আচলের নিচেই কাটে সময় তার, বলছি নওগাঁর ২২ বছরের খর্বাকায় আব্দুল হাকিমের কথা । খর্বকায় আব্দুল হাকিম নওগাঁর বোয়ালিয়া ইউনিয়নের দোগাছী ডাঙ্গাপাড়ার এজাজ মৃধা ও পারভীন দম্পত্তির ছেলে মা ই তার একমাত্র ভরসা, সারাদিন খেলাধুলা শেষে খিদে লাগলেও খাবার কোন সময় খাবেন তা বুঝতে পারেন না তিনি ।
বয়স ২২ হলেও ৮ বছর বয়সী চাচাতো ভাই-বোন ভাতিজাদের সাথেই সময় কাটান আব্দুল হাকিম। শিশুদের সাথে সময় কাটাতেই পছন্দ করেন আব্দুল হাকিম । গ্রামের শিশুরাই তার খেলার সাথী কেউ সম্পর্কে ভাতিজা আবার কেউ সম্পর্কে ভাগিনা , তবে তাকে স্বাভাবিকভাবে বন্ধু হিসেবে মেনেও নিয়েছেন গ্রামের শিশুরা।
এ বিষয়ে আব্দুল হাকিম এর মা পারভীন জানান , প্রতিবন্ধী বাচ্চা এবং আরেক ছেলে সহ স্বামীর সাথে সুখের সংসার ছিল পারভীনের কিন্তু বিগত ৮-৯ বছর থেকে হঠাৎ করেই আর তাদের কোন খোঁজখবর নেন না ট্রাকচালক স্বামী এজাজ মৃধা। প্রিয় সন্তান গুলো ভালো কোন খাবার খেতে চাইলেও অভাবের কারণে ছেলেদের ভালো কিছু খাওয়াতে পারেন না । প্রতিবন্ধী এই ছেলের ভবিষ্যত নিয়েও চিন্তা হাকিমের মায়ের।
এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়, নওগাঁ এর উপপরিচালক জনাব নূর মোহাম্মাদ বলেন , আব্দুল হাকিম এর সরকারকর্তৃক প্রতিবন্ধী বাতার ব্যবস্থা করা হয়েছে , ভবিষ্যতে সরকার কতৃক আরো সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD