• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ হয়েছেন, কুলাউড়ার ৬ জন

Muntu Rahman / ৪৫৬ Time View
Update : সোমবার, ২৬ জুন, ২০২৩

স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ হয়েছেন, কুলাউড়ার ৬ জন

কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জন কর্মকর্তা-কর্মচারী জেলায় শ্রেষ্ঠ হয়েছেন।

রবিবার (২৫ জুন) জেলা ইপিআই ভবনে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুলাউড়ার শ্রেষ্ঠ ৬ কর্মকর্তা-কর্মচারীদের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ।

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ৬ জন কর্মকর্তা-কর্মচারী হলেন- কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাকির হোসেন, এমওডিসি ডা. নাজমুস সিয়াম রাফি, নার্সিং সুপারভাইজার দিজেন্দ্র পাল, স্যানিটারি ইন্সপেক্টর জসীম উদ্দীন আহমেদ, স্টোরকিপার সুদীপ্ত রঞ্জন পাল এবং স্বাস্থ্য সহকারী সেবিকা দেবনাথ।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার মধ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সর্বাধিক শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত করা হয়েছে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারসহ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD